উপ নির্বাচনের আগে বিদ্রোহ মাথাচারা দিচ্ছে কর্নাটক বিজেপিতে, বহিষ্কার দুই বিধায়ক

সামনেই কর্নাটকের বিধানসভা উপনির্বাচন। ১৫ আসনে ভোট হওয়ার কথা। সেই ভোটে দাঁড়াতেই কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরেই নতুন পুরাতনের দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে কর্নাটক বিজেপিতে।

সামনেই কর্নাটকের বিধানসভা উপনির্বাচন। ১৫ আসনে ভোট হওয়ার কথা। সেই ভোটে দাঁড়াতেই কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরেই নতুন পুরাতনের দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে কর্নাটক বিজেপিতে। দল বিরোধী কাজের জন্য দুই বিজেপি বিধায়ককে বহিষ্কার করেছে দল। দল বিরোধী কাজের অভিযোগে স্বার্থ বাচেগৌড়া এবং কবিরাজ উরসকে সদস্যপদ বাতিল করেছে বিজেপি। তারা নির্দল প্রার্থী হয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।

উপ নির্বাচনের আগে বিদ্রোহ মাথাচারা দিচ্ছে কর্নাটক বিজেপিতে, বহিষ্কার দুই বিধায়ক

সূত্রের খবর , আগেই তারা বিদ্রোহী হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে। তারপরেই দল বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কর্নাটক বিজেপির পক্ষ থেকে তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বললেও তারা সেটা করেননি। সূত্রের খবর কর্নাটকের হাসোকটে কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক এমটিবি নটরাজনকে। তাতেই বেজায় চটে যান সেখানকার পুরনো বিজেপি বিধায়ক স্বার্থ বাচেগৌড়া। তিনি নির্দল হিসেবে নিজের মনোনয়ন জমা দেন। জেডিএস তাঁকে সমর্থন জানিয়ে সেই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।

এদিকে বাচেগৌড়া বিজেপির যুব মোর্চারও সভাপতি ছিলেন। ইয়েদুরাপ্পার তারপরেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান। কিন্তু নতুনদের টিকিট দেওয়ার হিড়িকে বিজেিপর পুরাতনীরা যেভাবে রুষ্ট হয়েছেন তাঁদে ইয়েদুরাপ্পার সংসারে নতুন করে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভোট কাটাকাটির মাত্রা উপনির্বাচনে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+