সোনিয়া গান্ধী 'বিষকন্যা', খাড়গের 'বিষধর সাপ' মন্তব্যের পাল্টা তোপ কর্নাটকের বিজেপি নেতার
কর্নাটকে ভোটের প্রচার তুঙ্গে। কংগ্রেসের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব চরমে উঠেছে। মঙ্গলবার কর্নাটকের কোপ্পাল জেলায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে িগয়ে কংগ্রেস সোনিয়া গান্ধীকে নিশানা করে তিনি বিষকন্যা বলে আক্রমণ শানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটকে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষধর সাপ বলে কটাক্ষ করেছিলেন। তারই পাল্টা জবাবে সোনিয়া গান্ধীকে বিষকন্যা বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা। সামনেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। কিন্তু এবার একটু অসুবিধা জনক অবস্থায় রয়েছে বিজেপি। দলে দলে বিজেপি নেতা যোগ দিচ্ছে কংগ্রেসে।

কয়েকদিন আগেই কর্নাটকের বেলাগভিতে নির্বাচনী জনসভায় অমিত শাহ উস্কানি মূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করে কংগ্রেস। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে আবার দাঙ্গা শুরু হয়ে যাবে। তারপরেই অমিত শাহের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করেন কংগ্রেস নেতারা।
তারপরেই মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে বিষধর সাপ বলায় সরব হয় বিজেপিও। খাড়গের মত এমন প্রবীণ নেতা কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতারা। তারপরেই বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে সোনিয়া গান্ধীকে বিষ কন্যা বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা বাসানগৌড়া ইয়াতনাল।

খাড়গের মন্তব্যের পরেই তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানান বিজেপি নেতারা। নইলে রাহুল গান্ধীর মতো পরিস্থিতি হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। আক্রমণ পাল্টা আক্রমণ এখন চরমে কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি। সব রাজনৈতিক দলই শেষ বেলার প্রচারে পারদ চড়িয়েছে।












Click it and Unblock the Notifications