কর্ণাটকে ভোট-যুদ্ধের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের, জেনে নিন খুঁটিনাটি
কর্ণাটকের ভোটযুদ্ধের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১২ মে এক দফায় কর্ণাটকে ভোট অনুষ্ঠিত হবে।
কর্ণাটকের ভোটযুদ্ধের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১২ মে এক দফায় কর্ণাটকে ভোট অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ১৫ মে। এদিন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করেছেন।

কর্ণাটকে মোট ২২৪টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। ২০১৩ সালের জয়ী দল কংগ্রেস ১২৩টি আসন পেয়ে রয়েছে। বিজেপির দখলে রয়েছে ৪৪টি আসন ও জেডিএসের দখলে রয়েছে ৪০টি আসন।

এবারের ভোটে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ও জেডিএস ঐক্যবদ্ধ ভাবে লড়বে। এছাড়া আম আদমি পার্টিও কর্ণাটকে ভোটে প্রথমবার লড়বে বলে জানিয়েছে।

Voting in Karnataka to be held on 12 May, counting on 15 May, announces Election Commission. pic.twitter.com/XT7QZjiKq8
— ANI (@ANI) March 27, 2018












Click it and Unblock the Notifications