বিজেপি না কংগ্রেস কোন দল জিতবে কর্নাটকে, কে হবেন মুখ্যমন্ত্রী? সমীক্ষার ফল একনজরে

কর্নাটকে পালাবদলের ইঙ্গিত দিয়েছে বহু জনমত সমীক্ষা। নির্বাচনের আগে একেবারে শেষলগ্নের সমীক্ষায় কংগ্রেসের দিকেই পাল্লা ভারী বলে জানিয়েছে এবিপি-সি ভোটারও। সেইসঙ্গে তারা কর্নাটকবাসীর মতামত তুলে ধরছে, কোন দল জিতবে এবারের নির্বাচন। একইসঙ্গে কে হবেন মুখ্যমন্ত্রী, সেই সম্ভাবনাও জানিয়েছে।

এবিপি নিউজ-সি ভোটার কর্নাটকের বিধানসভায় মোট ২২৪টি আসনের জনমত সমীক্ষা চালানোর পাশাপাশি সমীক্ষা চালিয়েছিলেন কর্নাটকের জয়ের সম্ভাবনা কোন দলের এবং কে মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে, তা নিয়েও। সেই সমীক্ষাতেও দেখা যাচ্ছে কংগ্রেসের পালেই হাওয়া।

বিজেপি না কংগ্রেস কোন দল জিতবে কর্নাটকে

মানুষের কাছে সমীক্ষক সংস্থার তরফে প্রশ্ন রাখা হয়েছিল, কর্নাটকে কোন পার্টি এবার গড়তে পারেন সরকার? সেই প্রশ্নের জবাবে ৩২ শতাংশ মানুষ জানাচ্ছেন বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারে এবারও। আর ৪৪ শতাংশ মানুষ বলছেন এবার কংগ্রেস সরকার গড়বে কর্নাটকে। জেডিএসের পক্ষে রায় দিয়েছে ১৫ শতাংশ মানুষ।

মোট ৭৩ হাজার ৭৪৪টি স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ ৭৩ হাজার মানুষের কাছে নির্দিষ্ট কিছু প্রশ্ন রাখা হয়েছিল সমীক্ষকদের তরফে। তার উত্তরে উঠে আসে এই তথ্য। সেইসব প্রশ্নের মধ্যে অন্যতম ছিল, এবার কে হতে পারেন কর্নাটকের মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নের জবাবে সি ভোটার সমীক্ষা বলছে পাল্লাভারী এক প্রাক্তনীর দিকেই।

Karnataka Assembly Election

বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই থেকে শুরু করে কংগ্রেসের সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার, জেডিএসের এইচ ডি কুমারস্বামীরা ছিলেন লড়াইয়ে। এই লড়াইয়ে বোম্মাই ৩১ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। সেখানে কংগ্রেসের সিদ্দারামাইয়া পেয়েছেন ৪২ শতাংশ ভোট। আর কংগ্রেসের অপর এক প্রার্থী শিবকুমার পেয়েছেন ৩ শতাংশের সমর্থন। জেডিএসের কুমারস্বামীর পক্ষে রয়েছে ২১ শতাংশের সমর্থন।

একইসঙ্গে প্রশ্ন রাখা হয়েছিল, বর্তমান মুখ্যমন্ত্রীর কাজে কতটা খুশি। ৫০ শতাংশ বলেছেন খুব খারাপ, ২৬ শতাংশ বলেছে ভালো আর বাকি ২৪ শতাংশের মত গড়পড়তা। তেমনই প্রশ্ন রাখা হয়েছিল রাজ্যে প্রধানমন্ত্রীর কাঝে কতটা খুশি? সেখানে উঠে এসেছে উল্টো ছবি।

narendra-modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ ছিলেন ৩৩ শতাংশ বলছে খুব খারাপ। ৪৮ শতাংশ বলেছে ভালো। আর গড়পড়তা রেটিং দিয়েছে বাকি ১৯ শতাংশ। আর এবার কর্নাটক নির্বাচনে সবথেকে বড় ইস্যু হিসেবে এই সমীক্ষায় উঠে এসেছে বেকারত্ব। ৩১ শতাংশ বলেছে বেকারত্ব বড়ো ইস্যু, ২৭ শতাংশের মত উপভোক্তা প্রকল্পের পরিষেবা হল বড়ো ইস্যু, ১৫ শতাংশ বলেছে কৃষি হল বড়ো ইস্যু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+