কর্নাটকের নির্বাচনে কোন অঞ্চলে কার আধিপত্য, সি ভোটার-এবিপির সমীক্ষার ফল একনজরে

২০২৪-এর আগে সেমিফাইনালের যুদ্ধ কার্যত শুরু হচ্ছে কর্নাটক নির্বাচন থেকে। এ বছরই ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু প্রথম কোনো বড়ো রাজ্যের নির্বাচন হতে চলেছে কর্নাটকে। নির্বাচনের আগে একেবারে শেষলগ্নের সমীক্ষা জানিয়েছে কংগ্রেসের দিকেই পাল্লা ভারী এবার।

এবিপি-সি ভোটারের সমীক্ষা দেখিয়েছে কর্নাটকে পালাবদলের সম্ভাবনা প্রবল। এই সমীক্ষায় তারা প্রকাশ করেছে কর্নাটকের কোন অঞ্চলে কোন পার্টি ক-টি আসন পেতে পারে। কোন অঞ্চলে কোন দলের দিকে মানুষের সমর্থন, এই সমীক্ষা কর্নাটককে ৬টি অঞ্চলে ভাগ করে তার সম্ভাব্য ফলাফল সামনে আনার চেষ্টা করেছে।

কর্নাটকের নির্বাচনে কোন অঞ্চলে কার আধিপত্য

কর্নাটকের বিধানসভায় মোট ২২৪টি আসন। কর্নাটকে ৬টি জোন হল- গ্রেটার বেঙ্গালুরু, ওল্ড মাইসোর, সেন্ট্রাল কর্নাটক, কোস্টাল কর্নাটক, মুম্বই কর্নাটক ও হায়দরাবাদ কর্নাটক। এই অঞ্চল গুলিতে কোন পার্টি কটি আসন জিততে পারে তা এবিপি-সি ভোটারের প্রাক নির্বাচনী শেষ সমীক্ষায় উঠে এসেছে।

এই সমীক্ষা অনুযায়ী একমাত্র কোস্টাল কর্নাটকে এগিয়ে থাকতে পারে বিজেপি। বাকি পাঁচ অঞ্চলেই কংগ্রেসের এগিয়ে থাকার সম্ভাবনা। গ্রেটার বেঙ্গালুরুতে বিজেপি পেতে পারে ১২ থেকে ১৬টি, কংগ্রেস সেখানে পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন। জেডিএস পেতে পারে ১ থেকে ৪টি আসন।

কর্নাটকের নির্বাচনে কোন অঞ্চলে কার আধিপত্য

ওল্ড মাইসোরে বিজেপি পেতে পারে ৪ থেকে ৮টি, কংগ্রেস সেখানে পেতে পারে ২৪ থেকে ২৮টি আসন। জেডিএস পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন। আর সেন্ট্রাল কর্নাটকে বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪টি আসন, কংগ্রেস সেখানে পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। জেডিএস পেতে পারে ০ থেকে ২টি আসন।

কোস্টাল কর্নাটকে বিজেপি পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, কংগ্রেস সেখানে পেতে পারে ৪ থেকে ৮টি আসন। জেডিএসের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। মুম্বই কর্নাটকে বিজেপি পেতে পারে ২২ থেকে ২৬টি আসন, কংগ্রেস সেখানে পেতে পারে ২৪ থেকে ২৮টি আসন। জেডিএস পেতে পারে ০ থেকে ১টি আসন।

কর্নাটকের নির্বাচনে কোন অঞ্চলে কার আধিপত্য

হায়দরাবাদ কর্নাটকে বিজেপি পেতে পারে ৬ থেকে ১০টি আসন, কংগ্রেস সেখানে পেতে পারে ১৮ থেকে ২২টি আসন। জেডিএস পেতে পারে ০ থেকে ২টি আসন। এই সমীক্ষা অনুযায়ী সাকুল্যে কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ৭৩ থেকে ৮৫টি, কংগ্রেস সেখানে পেতে পারে ১১০ থেকে ১২২টি আসন। জেডিএস পেতে পারে ২২ থেকে ২৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন।

২০১৮ সালের ভোটে বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টি বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় শেষপর্যন্ত নানা টালবাহানার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়ে। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বর্তমানে বিজেপির শাসন চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+