Karnataka Exit Poll 2023:কর্নাটকে বিজেপিই আসন ধরে রাখবে, দাবি নিউজ নেশন-সিজিএসের এগজিট পোলে

কর্নাটকের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই আভাস মিলছে ত্রিশঙ্কু ফলাফলের। এখনও অবধি যতগুলি এগজিট পোলের আভাস সামনে এসেছে তাতে একমাত্র নিউজ নেশন-সিজিএসের এগজিট পোলই সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখিয়েছে বিজেপিকে।

২২৪টি আসন রয়েছে কর্নাটক বিধানসভায়। ম্যাজিক ফিগার ১১৩। কান ঘেঁষে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বলেই দাবি করছে নিউজ নেশন-সিজিএস।

নরেন্দ্র মোদী

২০১৮ সালে কর্নাটকে যে বিধানসভা ভোট হয়েছিল তাতে বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। ৬৪টি আসন বৃদ্ধি হয়েছিল। নিউজ নেশন-সিজিএস বুথফেরত সমীক্ষায় দাবি করছে বিজেপি একাই ১১৪টি আসনে জিতবে। কংগ্রেস পাবে ৮৬টি আসন, গত বিধানসভা ভোটে তারা পেয়েছিল ৮০টি আসন। জেডিএস ২১টি ও অন্যান্যরা ৩টি আসনে জিতবে বলে আভাস এই সংস্থার।

নিউজ নেশন ছাড়া আর যারা বিজেপিকে ১১৩-র উপর আসন পাওয়ার সম্ভাবনার আলো দেখিয়েছে তারা হলো জন কি বাত-সুবর্ণা নিউজ। এদের এগজিট পোলে বিজেপি ৯৪ থেকে ১১৭টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। কংগ্রেস ৯১ থেকে ১০৬টি আসনে জিততে পারে বলে জানানো হয়েছে।

নরেন্দ্র মোদী রাহুল গান্ধী

বিজেপিকে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে বুথফেরত সমীক্ষায়। রিপাবলিক টিভি-মার্ক বিজেপিকে দিচ্ছে ৮৫ থেকে ১০০টি আসন, ইন্ডিয়া টিভি-সিএনএক্স দিচ্ছে ৮০-৯০টি, টিভি ৯ কন্নড়-সি ভোটারের আভাস বিজেপির আসন থাকতে পারে ৮৩ থেকে ৯৫-এর মধ্যে। জি নিউজ-ম্যাট্রিজের আভাস বিজেপি থাকবে ৭৯ থেকে ৯৪-এর মধ্যে।

টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের আভাস বিজেপি পেতে পারে ৮৮ থেকে ৯৮টি আসন। টাইমস নাউ-ইটিজির এগজিট পোলে দেখানো হয়েছে বিজেপি ৮৫টি আসনে থামবে, কংগ্রেস পাবে ১১৩টি আসন। রাজনীতির এগজিট পোলের দাবি বিজেপি ১০০টি আসন পেতে পারে এবারের বিধানসভা নির্বাচনে।

এগজিট পোল কর্নাটক

তবে এইসব বুথফেরত সমীক্ষার ফল যে সব সময় মেলে তা নয়। এগজিট পোলে যা দেখানো হয় ভোটের ফলে তা পুরোপুরি উল্টে গিয়েছে এমন উদাহরণও প্রচুর রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা কর্নাটকে প্রচার ঝড় তুললেও বিজেপির যে চিন্তা থাকছেই তার আভাস দিচ্ছে সিংহভাগ বুথফেরত সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+