কর্নাটক বিধানসভা নির্বাচন বুথফেরত সমীক্ষা: বিজেপির চেয়ে সামান্য এগিয়ে কংগ্রেস, আভাস জন কি বাতের
কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া আজই সম্পন্ন হলো। তার মধ্যেই সামনে আসতে শুরু করেছে বুথফেরত সমীক্ষা। জন কি বাতের এগজিট পোলে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে জেডিএস দাগ কাটতে ব্যর্থ।
২২৪ বিধানসভা আসনের মধ্যে কাউকেই ম্যাজিক ফিগারে পৌঁছতে দেখা যায়নি জন কি বাতের এগজিট পোলে। প্রাপ্ত ভোটের শতকরা হারের নিরিখেও কংগ্রেস ও বিজেপি একে অপরের ঘাসে নিঃশ্বাস ফেলছে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আগের নির্বাচনের তুলনায় ৬৪টি বেশি আসন জিতে ১০৪টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেসের ৪২টি আসন কমে গিয়েছিল, আসন সংখ্যা হয়েছিল ৮০। জেডিএস ৩৭ এবং বহুজন সমাজ পার্টি, কেপিজেপি ও নির্দল জিতেছিল ১টি করে আসন।
জন কি বাতের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি জিততে পারে ৯৪ থেকে ১১৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৯১ থেকে ১০৬টি। অর্থাৎ কংগ্রেসের আসন বাড়লেও ১১৩-তে পৌঁছতে পারবে না। জেডিএসের আসন থাকতে পারে ১৪ থেকে ২৪-এর মধ্যে। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

বিজেপি পেতে পারে ৩৭.৫ থেকে ৩৯ শতাংশ আসন। কংগ্রেস পেতে পারে ৩৮ থেকে ৪০ শতাংশ ভোট। জেডিএস ১৪ থেকে ১৭ শতাংশ ভোট পেতে পারে বলে দাবি জন কি বাতের এগজিট পোলে। অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ৮.৫ শতাংশ ভোট।
জন কি বাতের এগজিট পোলে উল্লেখ করা হয়েছে, মধ্য কর্নাটকের ২৬টি আসনের মধ্যে ১৩টি পেতে পারে বিজেপি, ১১টি কংগ্রেস, জেডিএস ২টি। হায়দরাবাদ কর্নাটকে ৪০টি আসনে ১৫টি জিততে পারে বিজেপি, ২৪টি কংগ্রেসের দখলে যেতে পারে, একটি পেতে পারে জেডিএস। বেঙ্গালুরু রিজিওনে ৩২টি আসনে বিজেপি ১৭, কংগ্রেস ১৫টি আসন পেতে পারে।

ওল্ড মাইসোরে ৫৭টি আসন, ১৫টিতে বিজেপি, ২৪টিতে কংগ্রেস, ১৬টিতে জেডিএস ও অন্যান্যরা ২টিতে জিততে পারে। কোস্টাল কর্নাকের ১৯টির মধ্যে বিজেপি ১৫টিতে জিততে পারে, চারটি পেতে পারে কংগ্রেস। মুম্বই কর্নাটকের ৫০টি আসনের মধ্যে ৩১টিতে বিজেপি, ১৯টিতে কংগ্রেস জিততে পারে বলে দাবি জন কি বাত-এশিয়ানেট সুবর্ণা নিউজের এগজিট পোলে।












Click it and Unblock the Notifications