টিপু সুলতানের হত্যাকারীদের নিয়ে সিনেমা বানাবেন বিজেপি বিধায়ক! তুঙ্গে রাজনৈতিক চর্চা

সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন! আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় টিপু সুলতালের হত্যাকারীদের নিয়ে সিনেমা তৈরির দাবি বিজেপির এক মন্ত্রীর। আর তা নিয়ে ইতিমধ্যে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের সঙ্গে আলোচনা পর্যন্ত হয়েছে। উরি এবং নাঞ্জে গৌড়া, ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা, টিপু সুলতানকে হত্যা করে বলে দাবি ওই বিজেপি নেতার। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

 সিনেমা তৈরির সিদ্ধান্ত

সিনেমা তৈরির সিদ্ধান্ত

সে রাজ্যের বিজেপির মন্ত্রী মুনিরত্ন নাইডু জানিয়েছেন, একটি সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আর তা নিয়ে ফিল্ম চেম্বার অফ কমার্সের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন বিজেপির মন্ত্রী। মুনিরত্ন নাইডু রাজ্যের গুরুত্বপূর্ণ একটি দফতর সামলালেও বিজেপির এক বিধায়ক কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের রেজিস্টার্ড একটি প্রোডাকশন হাউসের মালিক। নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে ছবি বানাবেন বলে জানা গিয়েছে।

টিপু সুলতানের মৃত্যু নিয়ে একটা বিতর্ক রয়েছে

টিপু সুলতানের মৃত্যু নিয়ে একটা বিতর্ক রয়েছে

অন্যদিকে ছবিটির চিত্রনাট্য উচ্চশিক্ষামন্ত্রী অশ্বথ নারায়ণ লিখবেন বলে জানা গিয়েছে। মহীশূরের শাসক টিপু সুলতানের মৃত্যু নিয়ে একটা বিতর্ক রয়েছে। ব্রিটিশদের হাতেই টিপু সুলতানের মৃত্যু হয়েছে বলা হলেও অন্য দাবি করে বিজেপি! তাঁদের দাবি দুই ভোক্কালিগা সর্দারের হাতে হত্যা করা হয় টিপু সুলতানকে। আর এই বিষয়টি বিজেপি বিধায়ক তথা মন্ত্রীর সিনেমাতে উঠে আসবে। আর তা ঘিরেই চরম বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে কর্নাটক নির্বাচনের আগে এই সিনেমা প্রভাব ফেলবে বলেও আশঙ্কা।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও

পাশাপাশি এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জেডিএস। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী এহেন দাবিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। শুধু তাই নয়, এই সিনেমা আত্মপ্রকাশ করলে বেশ কয়েকটি সম্প্রদায়ের উপর প্রভাব পড়বে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জেডিএস নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, কাল্পনিক দিক বা কাল্পনিক চরিত্র নিয়ে সিনেমা বানানোর কোনো মানে হয় না। বিজেপির কোনও নৈতিকতা নেই বলেও দাবি কুমারস্বামীর। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত কর্নাটক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+