কর্নাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের, ভোট ও গণনা কবে জানুন একনজরে

কর্নাটক বিধানসভা নির্বাচনে দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, এবার কর্নাটকে নির্বাচন হচ্ছে ১০ মে। ভোট গণনা ১৩ মে। এক দফায় নির্বাচন হবে কর্নাটকে। নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ১৩ এপ্রিল। তারপরই শুরু হয়ে যাবে আদর্শ আচরণবিধি।

এদিনই কর্নাটক নির্বাচনের দামামা বেজে গেল। কাউন্ডডাউন শুরু। কর্নাটক বিধানসভায় ২২৪ আসনেই এবার একসঙ্গে ভোটগ্রহণ হচ্ছে। কর্নাটক বিধানসভায় মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। তার মধ্যেই এবার নির্বাচন হচ্ছে। মোট ভোটার ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯।

কর্নাটক বিধানসভা নির্বাচনে দিন ঘোষণা

কর্নাটক বিধানসভা নির্বাচনের ২২৪ আসেন এক দফায় ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ১৩ এপ্রিল। তারপরই মনোনয়ন পেশ হবে। মনোনয়নের শেষ দিন ২০ এপ্রিল। স্ক্রুটন হবে ২১ এপ্রিল। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ২৪ এপ্রিল।

সম্র্লতি উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে নির্বাচন হয়ে গেল। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের পর এ বছরের প্রথম কোনো বড় রাজ্যের নির্বাচন হতে চলেছে কর্নাটকে। ২০২৪-এর লোকসভার নির্বাচনের আগে কর্নাটকের ভোটকে শাসক ও বিরোধী উভয়েই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে।

গতবার অর্থাৎ ২০১৮ সালের ভোটে বিজেপি ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কারা গড়বে সরকার, তা নিয়ে শুরু হয়েছিল চাপান-উতোর। শেষপর্যন্ত নানা টালবাহানার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়ে। কিন্তু তাদের সরকারও বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বর্তমানে বিজেপির শাসন চলছে কর্নাটকে।

বুধবার সাংবাদিক বৈঠক করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, মোট ভোটারের মধ্যে এবার সেঞ্চুরি পার করা ভোটার রয়েছেন প্রায় ১৭ হাজার। আর নতুন ভোটার হয়েছে ৯ লক্ষাধিক। কর্নাটকের ভোটার তালিকায় ১২ লক্ষ ১৫ হাজার ভোটার রয়েছেন, যাঁদের বয়স ৮০ বছরের বেশি। আর ১৬,৯৭৬ জন ভোটরের বয়স ১০০ বছর বা তার বেশি। এই সংখ্যক সেঞ্চুরি পার করা ভোটারের উপস্থিতি চমকপ্রদ।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানিয়েছেন, এবার কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকায় স্থান পেয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ভোটার। ২০১৮-১৯ সালের পর প্রথম বারের ভোটার বেড়েছে এই বিপুল সংখ্যক। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১ এপ্রিলের মধ্যে যাদের বয়স ১৮ বছর সম্পূর্ণ হয়েছে, সেই সমস্ত তরুণ ভোটার এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+