কর্ণাটকের ভোটযুদ্ধে শেষ হাসি কে হাসবে! কী বলছে টাইমস নাও-ভিএমআর সমীক্ষা

কর্ণাটকে একদফায় ভোটযুদ্ধ শেষ হয়ে গেল। একনজরে দেখে নেওয়া যাক টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষা কী বলছে।

কর্ণাটকে একদফায় ভোটযুদ্ধ শেষ হয়ে গেল। এদিন শনিবার কর্ণাটকের একটি আসন বাদে সবকটি আসনে ভোট হয়েছে। দিনের শেষে ৬৪.৫ শতাংশ ভোট পড়েছে। বিজেপি, কংগ্রেস, জেডিএস সকলেই নিজেদের জয়ী বলে দাবি করেছেন। এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার। তিনি কি ক্ষমতা ধরে রাখতে পারবেন?

কর্ণাটকের ভোটযুদ্ধে শেষ হাসি কে হাসবে! কী বলছে টাইমস নাও

নাকি ক্ষমতায় আসবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। অথবা শেষ মুহূর্তে বাজি মেরে যাবে এইচ ডি কুমারস্বামীর জেডিএস।

একনজরে দেখে নেওয়া যাক টাইমস নাও-ভিএমআর বুথ ফেরত সমীক্ষা কী বলছে।

টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ৯০ থেকে ১০৩টি আসন।

এদিকে বিজেপি পেতে পারে ৮০-৯৩টি আসন। জেডিএস পেতে পারে সম্ভাব্য ৩১-৩৯টি আসন।

অন্যান্যদের ভাগ্যে যেতে পারে ২-৪টি আসন।

অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে, ত্রিশঙ্কু অবস্থার দিকে এগোচ্ছে কর্ণাটকের বিধানসভা।

কর্ণাটকের ভোটযুদ্ধে শেষ হাসি কে হাসবে! কী বলছে টাইমস নাও সমীক্ষা

বেঙ্গালুরু শহরের মোট আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি দুই দলই টাইমস নাওয়ের সমীক্ষায় সমান সংখ্যক আসন পাবে বলে দাবি করা হয়েছে।

কংগ্রেস ও বিজেপি দুই দলই ১৩-১৫টি করে আসন পেতে পারে। জেডিএস পেতে পারে ১-৩টি আসন। অন্যান্যরা কোনও আসন পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+