কর্ণাটকে জিতবে কে! রিপাবলিক টিভি-জন কী বাত সমীক্ষা ফলাফল একনজরে

রিপাবলিক টিভি জন কী বাত সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে বলে দাবি করা হয়েছে।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস নাকি বিজেপি কোন দল শেষ অবধি শেষ হাসি হাসবে। এদিন শেষ অবধি ৭০ শতাংশ ভোট পড়েছে গোটা রাজ্য মিলিয়ে। ২২৪টি আসনের মধ্যে যে বেশি আসন পাবে, তাঁরাই সরকার গঠন করতে পারবে। এদিন ভোট হওয়ার পর ফলাফল প্রকাশিত হবে আগামী ১৫ মে মঙ্গলবার।

কর্ণাটকে জিতবে কে! রিপাবলিক টিভি-জন কী বাত সমীক্ষা ফলাফল

এদিন ভোট হওয়ার পরই বহু সংবাদমাধ্যম বুথ ফেরত সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। সেখানে উঠে আসছে কারা শেষ অবধি কর্ণাটক দখল করবে।

রিপাবলিক টিভি জন কী বাত সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে বলে দাবি করা হয়েছে।

বলা হচ্ছে, বিজেপি আগের বারের ৪০টি আসন থেকে বেড়ে ৯৫-১১৪টি আসনের মধ্যে পাবে।

এদিকে কংগ্রেস আগের বারের ১২২টি আসন থেকে কমে ৭৩-৮২টি আসনের মধ্যে নেমে আসবে।

অন্যদিকে জেডিএস পেতে পারে ৩২-৪৩টি আসন। অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ২-৩টি আসন।

কর্ণাটকে জিতবে কে! রিপাবলিক টিভি-জন কী বাত সমীক্ষা ফলাফল একনজরে

ভোট শেয়ারের দিক থেকেও জন কী বাত সমীক্ষা অনুযায়ী বিজেপি এগিয়ে থাকবে। বিজেপি পেতে পারে ৩৮.২৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৬.৫ শতাংশ ভোট। জেডিএস পেতে পারে ২২.৫ শতাংশ ভোট ও অন্যান্যরা পেতে পারে ২.৭৫ শতাংশ ভোট। এমনটাই জানাচ্ছে রিপাবলিক টিভি-জন কী বাত বুথ ফেরত সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+