রণক্ষেত্র কর্নাটক, জয় শ্রীরামের পাল্টা আল্লা-হু-আকবর ধ্বনি তুললেন হিজাব পরা তরুণী

রণক্ষেত্র কর্নাটক, জয় শ্রীরামের পাল্টা আল্লা-হু-আকবর ধ্বনি তুললেন হিজাব পরা তরুণী

হিজাব বিতর্ক চরমে উঠেছে কর্নাটকে। গত তিন দিন ধরে কলেজে কলেজে চলছে বিক্ষোভ। মঙ্গলবার কর্নাটকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গেরুয়া পতাকা হাতে নিয়ে একদল ছেলে হিজাব পরা এক তরুণীকে ধাওয়া করছে আর জয়শ্রীরাম স্লোগান দিচ্ছে। তরুণী বিন্দু মাত্র ভীত না হয়ে রুখে দাঁড়িয়ে পাল্টা আল্লা-হু-আকবর বলে পাল্টা আক্রমণ করছেন।

হিজাব বিতর্ক চরমে

হিজাব বিতর্ক চরমে

কর্নাটকে হিজাব পরে কলেজে যাওয়া নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। কলেজে ইউনিফর্ম পরে যাওয়ার নতুন আইনে হিজাব পরা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। গেরুয়া শাল বা হিজাব কোনও কিছু নিয়েই যাওয়া যাবে না বলে কর্নাটক সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। তারপরেই উত্তেজনা চরমে উঠেছে। এই নির্দেশিকা জারির পরেই রাজ্যের একাধিক কলেজে হিজাব পরে আসা ছাত্রীদের পড়ানো হচ্ছে না বলে অভিযোহ উঠেছে। তাঁদের বাড়ি চলে যেতে বলা হচ্ছে। কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

গত কয়েক দিন ধরেই কর্নাটকের বিভিন্ন কলেজে এই নিয়ে বিক্ষোভ চলছে। কলেজে কলেজে হিজাব পরে ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা গেরুয়া শাল গায়ে দিয়েও চলছে বিক্ষোভ। মঙ্গলবার এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে হিজাব পরা এক তরুণিকে ধাওয়া করছে গেরুয়া পতাকা নেওয়া একদল ছেলে। তারা জয়শ্রীরাম স্লোগান তুলেছে। পল্টা তরুণী রুখে দাঁড়িয়ে আল্লা হু আকবর স্লোগান তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

স্কুল ছুটি দেওয়ার দাবি বিরোধীদের

স্কুল ছুটি দেওয়ার দাবি বিরোধীদের

হিজাব পরায় আপত্তি নিয়ে প্রথম থেকে সরকারের বিরোধিতা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, রাজ্যের যে পরিস্থিতি তাতে অবিলম্বে কিছুদিন স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া উচিত। এবং অনলাইনে ক্লাস শুরু করে দেওয়া উচিত। অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। কংগ্রেস নেতা ডিেক শিবকুমার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে একটি জায়গায় জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা তোলা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রীর বার্তা

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়া অবশ্য নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি বলেছেন সংবিধানে রয়েছে স্কুল কলেজে ইউনিপর্মের কথা। সেটা কোনও ভাবেই আইন বিরুদ্ধ হতে পারে না। কাজেই এই নির্দেশিকার বদল হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়া। এদিকে কর্নাটক হাইকোর্টও জানিয়েছে আবেগ তাড়িত না হয়ে যেন সত্যির মুখোমুখি হয়ে কাজ করেন সকলে। আবেগকে দূরে সরিয়ে রেখে কাজ করার বার্তা দিয়েছে হাইকোর্ট।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+