মায়ের অবৈধ প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়ে, ভয়ঙ্কর শিক্ষা দিল মা
পশ্চিম যমুনার পাশে খালের পাড়ে ১১ বছরের বালিকার পচা-গলা দেহ উদ্ধার হল।
পশ্চিম যমুনার পাশে খালের পাড়ে ১১ বছরের বালিকার পচা-গলা দেহ উদ্ধার হল। পুলিশ এই ঘটনায় বালিকার মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম লক্ষ্মী দেবী ও অমিত কুমার। তারা কারনালের সদর বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, লক্ষ্মী দেবী তার স্বামীর থেকে বেশ কিছুবছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন। তবে মেয়েকেও সঙ্গছাড়া করেননি। মেয়ে সোনম তার সঙ্গেই থাকত।
কয়েকমাস আগে অমিত নামে এক যুবকের সঙ্গে লক্ষ্মীর আলাপ হয়। দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সোনম গোটা ঘটনা তার স্বামী ও শ্বশুরবাড়িতে বলে দেবেন, এই ভয়ে সোনমকে খুনের পরিকল্পনা করেন দুজনে।
কারনালের পুলিশ সুপার সুরেন্দ্র ভোরিয়া জানিয়েছেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। জেরার পরে লক্ষ্মী খুনের কথা স্বীকার করেছে। মেয়ের দেহ প্লাস্টিক ব্যাগে ভরে খালে ফেলে দেওয়া হয়।
দুদিন আগে দেহ খাল থেকে উদ্ধার হয়েছে। সোনমের বাবা আগেই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। কারণ গত ২০ জানুয়ারি থেকে সোনম নিখোঁজ ছিল।












Click it and Unblock the Notifications