হায়দরাবাদের পর করিমনগর! ভিন রাজ্যে নাম পরিবর্তনের সওয়াল যোগী আদিত্যনাথের

শুধু হায়দরাবাদই নয়। তেলেঙ্গানার করিমনগরের নামও পরিবর্তন করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলেই সেটা সম্ভব বলে ভোট প্রচারে জানিয়েছেন তিনি।

শুধু হায়দরাবাদই নয়। তেলেঙ্গানার করিমনগরের নামও পরিবর্তন করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলেই সেটা সম্ভব বলে ভোট প্রচারে জানিয়েছেন তিনি।

হায়দরাবাদের নাম পরিবর্তন

হায়দরাবাদের নাম পরিবর্তন

২ ডিসেম্বর ভোটপ্রচারে গিয়ে হায়দরাবাদের নাম পরিবর্তনের কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপি রাজ্যে সরকার গঠন করলে হায়দরাবাদের নাম ভাগ্যনগর করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
হায়দরাবাদের নাম যদি পরিবর্তন করতে হয়, তাহলে তেলেঙ্গানায় বিজেপি সরকার আনতে হবে বলে ভোট প্রচারে বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

করিমনগরের নাম পরিবর্তন

করিমনগরের নাম পরিবর্তন

যোগীর বক্তব্য অনুযায়ী নতুন নাম হতে পারে কারীপুরম। সাধারণ মানুষের সহানুভূতিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তেলেঙ্গানা বিজেপির দাবি

তেলেঙ্গানা বিজেপির দাবি

তবে শুধু যোগী আদিত্যনাথই নন, তেলেঙ্গানার বিজেপি নেতা তথা ভেঙে দেওয়া বিধানসভার বিধায়ক টি রাজা সিং লোধ একাধিক বার হায়দরাবাদ-সহ অন্য শহরগুলির নাম বদলের কথা বলেছিলেন।

উত্তর প্রদেশে নাম পরিবর্তন

উত্তর প্রদেশে নাম পরিবর্তন

ইতিমধ্যেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একাধিক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। এলাহাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদকে অযোধ্যা এবং মোঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে করা হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+