Kargil Vijay Diwas 2024: পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয়নি! ২৫ তম কার্গিল দিবসে হঁশিয়ারি মোদীর
Kargil Vijay Diwas 2024:পাকিস্তান অতীতে তাদের সব ধরনের ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। কিন্তু পাকিস্তান সেই ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। প্রধানমন্ত্রী এদিন ১৯৯৯ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় স্মরণে কারগিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে নিশানা করে বলেন, সন্ত্রাসবাদ ও প্রক্সি যুদ্ধের সাহায্যে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এমন একটি জায়গা থেকে তিনি বলছেন, যেখান থেকে সন্ত্রাসের সঙ্গে জড়িত কর্তারা সরাসরি তাঁর কণ্ঠস্বর শুনতে পাবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বলতে চান, তাদের ঘৃণ্য উদ্দেশ্য কখনই সফল হবে না। দেশের সেমনারা পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবাদকে দমন করবে এবং শত্রুকে যোগ্য জবাব দেওয়া হবে।
#WATCH | Ladakh: PM Narendra Modi says, "Pakistan has failed in all its nefarious attempts in the past. But Pakistan has not learned anything from its history. It is trying to keep itself relevant with the help of terrorism and proxy war. Today I am speaking from a place where… pic.twitter.com/HQbzjcVKVq
— ANI (@ANI) July 26, 2024
কার্গিল বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলী সমারোহের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, কার্গিলে আমরা শুধু জিতিনি, আমরা সত্য, সংযম এবং শক্তির একটি চমৎকার প্রদর্শন দিয়েছি। তিনি বলেন, আজ লাদাখের এই মহান ভূমি কার্গিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীর সাক্ষী হচ্ছে। তিনি আরও বলেন, কার্গিল বিডয় দিবস বলে যে জাতির জন্য করা ত্যাগগুলি অমর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন শিনকুন লা টানেল প্রকল্পের প্রথম বিস্ফোরণ ঘটান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৫৮০০ ফুট উচ্চতায় ৪.১ কিমি দৈর্ঘের টুইন-টিউব টানেল তৈরির উদ্দেশ্য হল লেহ-র সঙ্গে সব আবহাওয়ায় সংযোগ তৈরি করা।
যাঁরা শ্রদ্ধা নিবেদন করেন
এদিন কার্গিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এছাড়াও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠিও সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান।
২৫ বছর আগে কী হয়েছিল
১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রায় তিনমাস যুদ্ধের পর কার্গিল সেক্টরে ভারতের দিকে পাকিস্তানী অনুপ্রবেশকারীদের দখল করা অংশ পুনরুদ্ধার করে অপারেশন বিজয়ের সাফল্য ঘোষণা করে। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্মরণ করতে দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
মোদীর নিশানায় বিরোধীরা
প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্পের রাজনীতিকরণের জন্য বিরোধীদের আক্রমণ করেন। তিনি বলেন, বিরোধীরা ইচ্ছাকৃত যুবকদের বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, তাঁর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিরক্ষা খাতের সংস্কার করেছে।
তিনি বলেন, লাদাখ হোক কিংবা জম্মু ও কাশ্মীর ভারত উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে পরাস্ত করবে। তিনি বলেন, কিছু দিনের মধ্যে, ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পাঁচ বছর পূর্ণ হবে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর নতুন কথা বলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications