Kargil Vijay Diwas 2024: অগ্নিপথ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে বড় দাবি! কার্গিল বিজয় দিবসে বিরোধীদের নিশানা মোদীর

Kargil Vijay Diwas 2024:কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন। সেখানে শ্রদ্ধা জানানোর পরে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বিরোধীরা অভিযোগ করেছিলেন, অগ্নিপথ প্রকল্প করা হয়েছে পেনশন ফান্ড বাঁচাতে।

কার্গিল বিজয় দিবসে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার হিসেবে অগ্নিপথ প্রকল্প করা হয়েছে।

narendra modi

কেন অগ্নিপথ প্রকল্প
প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, অগ্নিপথ প্রকল্পটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি উদাহরণ। তিনি বলেন, কিছু লোক মনে করতেন, সেনাবাহিনী মানে রাজনীতিবিদদের স্যালুট করা, কুলকাওয়াজ করা, কিন্তু বিজেপির কাছে সেনাবাহিনী মানে সাধারণের বিশ্বাস। অগ্নিপথ প্রকল্পের লক্ষ্য সেনাবাহিনীকে নিরন্ত্র যুদ্ধের উপযুক্ত করে তোলা।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত এই একই লোকেরা আমাদেরকে দুর্বল করে দিয়েছে, সেনাবাহিনীতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে।

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার ১৯৯৯ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই বক্তৃতার সময় প্রধানমন্ত্রী পূর্ববর্তী সরকারের আর্থিক দুর্নীতির জন্য সেনাবাহিনীর দুর্বলতাকে দায়ী করে জাতীয় নিরাপত্তার বিষয়গুলির রাজনীতিকরণের নিন্দা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পেনশন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত স্বাভাবিক কারণে পরবর্তী সরকার ভাববে। তিনি বলেছেন, এনডিএ সরকার রাজনৈতিক বিবাদে জড়িত হওয়ার পরিবর্তে সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তকে সম্মান করার দিকে মনোনিবেশ করেছে।

বিরোধীদের নিশানা
প্রধানমন্ত্রী মোদী এদিন কারও নাম না নিয়ে বলেছেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং সরকার সেনাদের নিয়ে যত্নশীল নয় বলে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, এই সমালোচকরাই আগে ৫০০ কোটি টাকার প্রতিশ্রুতি-সহ এক পদ এক পেনশন বাস্তবায়নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল।
তিনি বলেছেন, তাঁর সরকার সফলভাবেই ওআরওপি বাস্তবায়ন করেছে এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের ১.২৫ লক্ষ কোটি টাকা দিয়েছে।

কী হয়েছিল কার্গিলে
প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে নিশানা করে বলেন, সন্ত্রাসবাদ ও প্রক্সি যুদ্ধের সাহায্যে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। পাকিস্তান অতীতে তাদের সব ধরনের ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে।
১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রায় তিনমাস যুদ্ধের পর কার্গিল সেক্টরে ভারতের দিকে পাকিস্তানী অনুপ্রবেশকারীদের দখল করা অংশ পুনরুদ্ধার করে অপারেশন বিজয়ের সাফল্য ঘোষণা করে। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্মরণ করতে দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+