হিজাব সিদ্ধান্তের সঙ্গে কোনও আপোস নয়, অশান্তির নেপথ্যে কাদের উস্কানি ইঙ্গিত দিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী
হিজাব সিদ্ধান্তের সঙ্গে কোনও আপোস নয়, অশান্তির নেপথ্যে কাদের উস্কানি ইঙ্গিত দিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী
হিজাব সিদ্ধান্তের কোনও বদল হবে না। কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ এমনই জানিয়েছেন। তিনি বলেছেন পুরোটাই উস্তানিতে ঘটছে। এই ঘটনার নেপথ্যে কোন সংগঠনের উস্কানি রয়েছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তদন্তে দুটি সংগঠনের নাম উঠে এসেছে একটি পপুলেশন ফ্রন্ট ইন ইন্ডিয়া বা পিপি আই এবং দ্বিতীয়টি ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া বা সিএফআই। তাদের ইন্ধনেই এই ঘটনা ঘটছে বলে দাবি করেছেন।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত করছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন একবার যখন সরকার হিজাব নিয়ে নির্দেশিকা জারি করেছে। সেটা থেকে সরে আসা হবে না। মুখ্যমন্ত্রী নিজে এই নির্দেশে অনড় রয়েছেন। কোনও ভাবেই এই নির্দেশিকা বদল হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কোনও রকম বিভেদ করা যাবে না।
কর্নাটকের শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন সরকারের এই নির্দেশিকার বিরোধিতায় ইন্ধন দেওয়া হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে টেলিভিশন চ্যালেনে এক জল মানুষ সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন একটি নির্দিষ্ট সংগঠন উদ্দেশ্য প্রণোদিত ভাবে উস্কানি দিয়ে চলেছে। তারা কিছুতেই ছাত্রদের মধ্যে সমান থাকার ধারনা রাখতে দিতে চায় না। সেকারণেই তারা ইচ্ছে করে বিক্ষোভে অশান্তি তৈরি করছে। সমাজের মূল স্রোতে এই মেয়েদের আসতে দিতে চায় না সেই সব সংগঠন সেকারণেই তারা উস্কানি দিয়ে চলেছে।
কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। কর্নাটক পুলিশের পক্ষ থেকে আগামী ২ সপ্তাহ রাজ্যের কোনও স্কুল-কলেজে বিক্ষোভ দেখানো যাবে না। এমনকী কোনও জমায়েত করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে আবার আগামী ৩ দিন রাজ্যের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। কর্নাটক হাইকোর্টে এই নিয়ে মামলাও শুরু হয়ে গিয়েছে। সেই মামলা আবার বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। কংগ্রেস আবার বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি গৈরিক সন্ত্রাস তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আগেই অভিযোগ করেছিলেন হিজাব পরার জন্য কাউকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। হিজাব পরা তাঁদের অধিকার। তাঁরা জন্মে থেকেই হিজাব পরা তাঁদের অধিকার। হিজাব পরা বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। ডিকে শিবকুমারও এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তিনি। ডিকে শিবকুমার আবার আবার একটি ভিডিও পোস্ট করেছেন তাতে জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা তুলতে দেখা গিয়েছে কর্নাটকের একটি কলেজে যদিও পরে জানা যায় সেটা একেবারেই সঠিক নয়। সেই ফ্ল্যাগ পোস্ট ফাঁকা ছিল। সেখানে গেরুয়া পতাকা তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications