আরজি কর মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে হেসে ফেললেন কপিল সিব্বল?
আরজি কর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছে। বাংলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি। রাজ্যের তরফে ওই মামলা লড়ছেন আইনজীবী কপিল সিব্বল৷ মামলার শুনানি চলাকালীন হেসেছেন কপিল সিব্বল৷
এই মামলার বিচারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আছেন বিচারপতি পারদিওয়ালা। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন - ধর্ষণের ঘটনায় একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি হতবাক হয়েছেন।

শুনানির সময় কপিল সিব্বলকে হাসতে দেখা গিয়েছে৷ আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
এক্স হ্যান্ডেলে সুপ্রিম কোর্টের লাইভ স্ক্রিনিংয়ের একটি ভিডিও দেখা গিয়েছে। বিচারপতি পারদিওয়ালা মামলার পর্যবেক্ষণে একটি মন্তব্য করেন।
বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের প্রশাসন যেভাবে এই মামলায় ভূমিকা রেখেছেন। তাঁর পেশাগত জীবন ৩০ বছরের মধ্যে তিনি, এই ঘটনা দেখেননি৷ তিনি এই মামলায় পুলিশের ভূমিকা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। সেই কথার প্রেক্ষিতেই কপিল সিব্বলকে হাসতে দেখা গিয়েছে।
কপিল সিব্বলের উল্টো দিকে মামলা লড়ছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি কপিল সিব্বলকে হাসি থামাতে বলেন। একজন মারা গিয়েছেন। দয়া করে হাসবেন না। এই বক্তব্য সুপ্রিম কোর্টে শুনানির সময় সিব্বলকে উদ্দেশ্য করে বলেন তুষার মেহতা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে যিনি মামলা রেকর্ড করেছেন, তাকে পরবর্তী শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট এদিন নির্যাতিতার ময়নাতদন্তের বিষয়ও প্রশ্ন তুলেছে।












Click it and Unblock the Notifications