আমার ছেলে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সেবক, দাবি শাহিনবাগে গুলি কাণ্ডে ধৃতের বাবার

আমার ছেলে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সেবক। এমনই দাবি করলেন শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত কপিল গুজ্জরের বাবা। অবশ্য এই দাবির কয়েক ঘণ্টা আগেই সংবাদ মাধ্যমে কপিলের বাবা দাবি করেছিলেন যে রাজনীতির সঙ্গে কোনও ভাবেই যুক্ত না তাঁর চেলে। অবশ্য কপিলের বাবার নতুন বিবৃতিতে দিল্লি নির্বাচনের আগে নতুন দিকে মোর নিতে চলেছে শাহিনবাগ নিয়ে রাজনৈতিক তরজা।

কপিল গুজ্জরের আম আদমি পার্টির যোগ

কপিল গুজ্জরের আম আদমি পার্টির যোগ

এর আগে শাহিনবাগে গুলি চালানোর ঘটনার ধৃত কপিল গুজ্জরের আম আদমি পার্টির যোগের কথা প্রকাশ করে দিল্লি পুলিশ। মঙ্গলবার ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ দাবি করেছিল, ২০১৯-এর শুরুর দিকে কপিল গুজ্জর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই বিষয়ে অবশ্য মুখ খুলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকেই তোপ দাগেন।

'দিল্লি পুলিশকে ব্যবহার করছে বিজেপি'

'দিল্লি পুলিশকে ব্যবহার করছে বিজেপি'

বিজেপিকে তোপ দেগে কেজরিওয়াল অভিযোগ করেন, 'দিল্লি পুলিশকে নিজেদের ষড়যন্ত্রে সামিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের কি মনে হয় যে আমরা এ জাতীয় গুলি চালানোর মতো ঘটনায় মদত দেওয়ার ক্ষমতা রাখি? ওঁর পরিবারও বলেছে যে আপের সঙ্গে ওঁদের কোনও সম্পর্ক নেই। এরকম হলে তো যে কেউ নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করতে পারবেন।'

আপ-যোগ খণ্ডন করেছিল কপিলের পরিবার

আপ-যোগ খণ্ডন করেছিল কপিলের পরিবার

এর আগে শাহিনবাগে গুলি চালানোর কাণ্ডে অভিযুক্ত কপিল গুজ্জরের পরিবারের তরফেও আম আদমি পার্টির সঙ্গে তাঁদের কোনও রকম যোগ নেই বলে সাফ জানানো হয়েছে। কপিল গুজ্জরের বাবা বলেছিলেন,'আপের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সম্পর্ক নেই। লোকসভা নির্বাচনের সময় (গত বছর) ওঁরা প্রচারে এসেছিলেন এবংসেই সময়েই ওঁরা আমাদের সবাইকে আপের টুপি পরিয়ে দেন এবং এই ছবিটা সেই সময়েরই ছবি।'

অমিত শাহকে কেজরিওয়ালের তোপ

অমিত শাহকে কেজরিওয়ালের তোপ

এর আগেও শাহিনবাগকে রাজনৈতিক ইস্যু বানিয়ে দিল্লি নির্বাচন লড়ার পরিকল্পনা করছেন বলে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল। পাশাাপাশি তিনি অভিযোগ করেন, শাহিনবাগ বিক্ষোভকে ইচ্ছাকৃত ভাবে বাঁচিয়ে রেখেছেন অমিত শাহ। শাহকে তোপ দেগে তিনি প্রশ্ন করেন, 'উনি এত শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তাহলে একটা রাস্তা কী করে খুলতে পারছেন না তিনি?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+