বেঙ্গালুরু গণধর্ষণ কাণ্ড: প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস

শিয়রে নির্বাচন তার মাঝে চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা কর্নাটকে শোরগোল ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতারা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছে কংগ্রেস। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনকে ঠিক মত পরিচালনা করতে পারছেন না বলেই এই ধরনের নারকীয় ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস

বিরোধীরা অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন আর ঠিক মত কাজ করছে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই নিষ্ক্রিয়তা ভোটের মুখে বিপজ্জনক বলে অভিযোগ করেছেন তাঁরা। কারণ ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে। ভোটের প্রচারে অশান্তির ঘটনা ঘটতেই পারে। তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেলে বিরোধীদের উপর সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।

গত ২৫ মার্চ বেঙ্গালুরুর কোরা মঙ্গলা এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। এক নাবালিকাকে গাড়িতে তুলে চার জনে মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া। যেখানে অপরাধী, গুণ্ডা, দুষ্কৃতিদের রাজ্য থেকে নির্মুল করা পুলিশের কাজ। সেখানে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

দুষ্কৃতি-গুণ্ডা-অপরাধীরা দাপিয়ে বেরাচ্ছে গোটা রাজ্যে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। মার্চ মাসের ভোটের দিন ঘোষণা করা হয়েছে কর্নাটকে। একদফায় হবে ভোটগ্রহণ। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা নির্যাতিতারই এলাকার বাসিন্দা। তারা পরিকল্পনা করে নির্যাতিতাতে অপহরণ করে নিয়ে যায়। তারপরে তাঁকে ধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে ২ জন অফিস বয়, একজন বিপিওতে কাজ করেন আরেকজন ইলেকট্রিশিয়ান বলে জানা গিয়েছে। নির্যািততা পুলিশকে জেরায় জানিয়েছে ২৫ মার্চ তাকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। সেদিন সারারাত ধরে তাকে গাড়িতে নিয়ে ঘোরে এবং ধর্ষণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+