তবলিগ জামাতের সদস্যদের ‘সন্ত্রাসবাদী’ বলে কটূক্তি, কানপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের ভিডিও ভাইরাল
তবলিগ জামাতের সদস্যদের ‘সন্ত্রাসবাদী’ বলে কটূক্তি, কানপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের ভিডিও ভাইরাল
কানপুরের জিএসভি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আরতি লালচন্দনির সাংবাদিক বৈঠকের সময়কার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে বিশেষজ্ঞ মহলে। ভিডিওটিতে ডঃ লালচন্দনিকে তবলিগ জামাতের সদস্যদের 'সন্ত্রাসবাদী' বলতে শোনা যায়, এর পরেই তার বক্তব্যকে ঘিড়ে শুরু হয় বিতর্ক।

গোপনে রেকর্ড করা হয়েছিল ভিডিও
৪ মিনিট ৫২ সেকেন্ডের এই ভিডিও ফুটেজটি নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়া। ভিডিওতে মুসলিমদের উপর বিদ্বেষ উগরে দিতে দেখা যায় ডঃ লালচন্দনিকে। সাংবাদিক বৈঠক চলাকালীন খুব গোপনে এই বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সূত্রের খবর, বক্তব্য রাখার আগে বারংবার তার কথোপকথন রেকর্ড না করার আর্জি জানিয়েছিলেন ডঃ লালচন্দনি।

মুসলিমদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে বিদ্বেষ প্রকাশ অধ্যক্ষের
ভিডিওর শুরুতে লালচন্দনীকে মুসলিমদের ‘সন্ত্রাসবাদী' তকমা দিয়ে বলতে শোনা যায়, " এই সন্ত্রাসবাদীদের কোনোওরকম চিকিৎসা বা পরিষেবা প্রদান করা উচিৎ নয়। এদের মত অপরাধীদের আমরা খাবার,জল সরবরাহ করে বিশেষ পরিষেবা প্রদান করছি! এদের আইসোলেশনে রাখার পরিবর্তে কারাগারে রেখে পিটিয়ে হত্যা করা উচিৎ "। যোগী সরকারকে এই বিশেষ সম্প্রদায়ের জন্য কোনোওরকম সম্পদ ব্যয় না করার ও পরামর্শ দেন তিনি।

লালচন্দনীর পদত্যাগের দাবী করেন সুভাষিনী আলি
সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই লালচন্দনীর শাস্তির দাবী উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি সামনে আসতেই , সিপিআই(এম) নেতৃত্ব সুভাষিণী আলি ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। পাশাপাশি অভিযোগ সত্য প্রমাণিত হলে লালচন্দনী দেবীর পদত্যাগের দাবীও করেন তিনি।

রাগ এবং হতাশায় এই মন্তব্য করে ফেলেন বলে দাবী লালচন্দনীর
যদিও ডাঃ লালচন্দনী এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানান, তিনি তার বক্তব্যে নির্দিষ্ট কোনোও সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি। তিনি আরও জানান, ভিডিওটি প্রায় ৭০ দিন আগে রেকর্ড করা, সেই সময় কোনোও রাগ বা হতাশাজনিত কারণে তিনি ওই মন্তব্য করেন। তার অভিযোগ, এতদিন পর কোনোও অসৎ উদ্দেশ্যেই এই ভিডিও ভাইরাল করা হয়।












Click it and Unblock the Notifications