কানপুরের 'শিবলি ডন' বিকাশ দুবে উজ্জয়িনী থেকে গ্রেফতার

শেষমেশ সাফল্য হাতে পেল উত্তরপ্রদেশ এসটিএফ। কানপুরে ৮ পুলিশ কর্মীর খুনের এক সপ্তাহের মধ্যে গ্যাংস্টার বিকাশ দুবে কে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশ। এদিন মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, তার এক ধৃত শাগরেদ জেল থেকে পালাবার চেষ্টা করলে তার পায়ে গুলি করতে বাধ্য হয় পুলিশ। সবমিলিয়ে উত্তরপ্রদেশ পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজনায় রয়েছে।

শিবলি ডন এর গ্রেফতারি

শিবলি ডন এর গ্রেফতারি

কানপুরের শিবলি এলাকায় বিকাশ দুবে একটি ত্রাসের নাম। আর সেই বিকাশকে এবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সরকারি সূত্রে এমনই তথ্য উঠতে শুরু করেছে। বহু দিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল ৬০ মামলায় অভিযুক্ত বিকাশ।

শিবলি ডন কীভাবে পালায়?

শিবলি ডন কীভাবে পালায়?

জানা গিয়েছে কানপুরের গ্রাম থেকে বের হওয়ার জন্য বাইকের ব্যবহার করেন বিকাশ। এরপর সেখান থেকে এসইউভি, পরে সেই এসিউভি ছেড়ে বালি বোঝাই ট্রাকে রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন শিবলি এলাকার ডন বিকাশ। পুলিশও ধীরে ধীরে কষছে দড়ির ফাঁস।

 পালানোর চেষ্টা

পালানোর চেষ্টা

প্রথমে কানপুর ছেড়ে বেরিয়ে যেতেই মধ্যপ্রদেশের কাছে আউরিয়া সীমান্তে বিকাশ দুবের লোকেশন শেষবার ট্রেস করেছে পুলিশ। এরপর আচমকাই উধাও সে। এদিকে, মধ্যপ্রদেশে বিকাশের যে আত্মীয়রা থাকেন, তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ছিন্নভিন্ন পুলিশের দেহ

ছিন্নভিন্ন পুলিশের দেহ

যে রাতে পুলিশ বিকাশকে গ্রেফতার করে গিয়েছিল, সেই রাতে ৮ পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে বিকাশের গ্যাং। শুধু তাই নয়, এক পুলিশ অফিসারের হাত পা, গলা কেটে তাঁকে ছিন্নভিন্ন করে দেয় বিকাশের গুন্ডারা। ৩০ জনের পুলিশ দলের ওপর ৬০ জন গুন্ডা ঝাঁপিয়ে পড়ে। জানা যায়, পুলিশি অভিযানের কথা পুলিশের মধ্যে থেকেই বিকাশকে কেউ দিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+