'শিবালি ডন' বিকাশ দুবেকে মিনিটে মিনিটে পুলিশের গতিবিধির খবর দেওয়া হয়েছে! ধৃত শাগরেদ কী জানাল

'শিবালি ডন' বিকাশ দুবেকে মিনিটে মিনিটে পুলিশের গতিবিধির খবর দেওয়া হয়েছে! ধৃত শাগরেদ কী জানাল

ভোর রাতের আলো আঁধারিতে পর পর ৮ জন পুলিশ কর্মীকে খুন করেছে বিকাশ দুবে গ্যাং। সেরাতে গ্রামে পুলিশকে ঢুকতে দিতে বারবার বাধা দেওয়া হয়েছে। এমন কুখ্যাত অপরাধী কানপুর চত্বরে 'শিবালি ডন' নামে পরিচিত। এদিন, বিকাশ দুবের শাগরেদ পুলিশের হাতে ধরা পড়তেই একের পর এক তথ্য উঠে আসতে থাকে।

'পুলিশ স্টেশন থেকে ফোন পেয়েছিল..'

'পুলিশ স্টেশন থেকে ফোন পেয়েছিল..'

বিকাশের ধৃত শাগরেদ জানিয়েছে, পুলিশ বিকাশকে গ্রেফতার করতে আসার আগেই পুলিশ স্টেশন থেকে বিকাশের কাছে ফোন যায়। সেখানে জানানো হয়েছিল যে, পুলিশের একটি দল বিকাশকে ধরতে গ্রামে যাচ্ছে। এরপরই ২৫ থেকে ৩০ জন গুন্ডাকে ডেকে নেয় বিকাশ।

 বিকাশ নিজে গুলি করেছে!

বিকাশ নিজে গুলি করেছে!

ডনের শাগরেদের দাবি, সেরাতে বিকাশ নিজেও পুলিশের ওপর গুলি চালিয়েছে। বিকাশের ধৃত শাগরেদের দাবি, সেই রাতের এনকাউন্টারের সময় সে বাড়িতে বন্দি ছিল। তাই বাকি তথ্য আর জানে না।

 উত্তরপ্রদেশের এক অফিসার সাসপেন্ডেড

উত্তরপ্রদেশের এক অফিসার সাসপেন্ডেড

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের স্টেশন হাউস অফিসার সাসপেন্ড হয়ে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিকাশের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে।

 খবর ছিল বিকাশের কাছে!

খবর ছিল বিকাশের কাছে!

পুলিশ যখন বিকাশকে ধরতে কানপুর দেহাত এলাকার বিকর্ু গ্রামে ঢোকে তখন দেখতে পায়, পদে পদে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে গ্রামের রাস্তায় একের পর এক আর্থ মুভার ছিল, পরে গোটা গ্রাম পুলিশ ঢুকতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর এই বিদ্যুৎ বিছিন্ন হওয়ার ঘটনা থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে বিকাশকে পাকড়াও করার খবর সম্পর্কে তথ্য কেউ ডনকে দিয়ে দিয়েছে।

 কোথায় পালিয়েছে বিকাশ?

কোথায় পালিয়েছে বিকাশ?

লোকেশন ট্রেস করে উত্তরপ্রদেশ পুলিশ জানতে পেরেছে মধ্যপ্রদেশ সীমান্তে শেষবার সে ছিল। সেকারণে দুবেকে খুঁজতে ১০০ টি লোকেশনে উত্তরপ্রদেশ পুলিশ গা ঢাকা দিয়ে বিকাশকে খুঁজে চলেছে। পুলিশের ২৫ টি টিম গোটা উত্তরপ্রদেশে জাল বিছিয়ে রয়েছে। এদিকে, গ্রামে বিকাশের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। যে আর্থমুভারকে ঢাল করে বিকাশের গ্যাং পুলিশের ওপর গুলি চালায়, সেই আর্থ মুভার দিয়েই গুঁড়িয়ে দেওয়া হয় বিকাশের বাড়ি। এবার শুধু খোঁজ দাগী ডনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+