শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে থানায় নিগৃহীত তরুণী
রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়ে থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে, সেখানেও যে নিগৃহীত হতে হবে বুঝতে পারেননি ডিম্পি। কানপুরের বাসিন্দা ডিম্পি শর্মা। ঘটনায় রীতিমতো দিশেহারা অবস্থা তরুণীর।
রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়ে থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে, সেখানেও যে নিগৃহীত হতে হবে বুঝতে পারেননি ডিম্পি। কানপুরের বাসিন্দা ডিম্পি শর্মা। ঘটনায় রীতিমতো দিশেহারা অবস্থা তরুণীর।

কানপুরের সরোজিনী নগরে থাকেন তিনি। গত কয়েকদিন ধরে এতদল যুবক তাঁকে উত্যক্ত করছিল। ডিম্পি জানিয়েছেন পাড়ার একটি কল থেকে জল ভরতে যাচ্ছিলেন তিনি। তখন ওই যুবকেরা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। ডিম্পির দাদা যখন বাধা দিতে যান তখন অভিযুক্তদের পরিবারের লোকেরা তাঁকে এবং তাঁর দাদাকে অপমান করে। কোনও উপায় না পেয়ে শেষে ডিম্পি ও তাঁর পরিবার থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।
থানায় অভিযোগ জানাতে গিয়ে আরও বড় ধাক্কা খান তাঁরা।
থানার পুলিসকর্মী প্রথমে ডিম্পির অভিযোগ শোনেন। অভিযোগ লিখিত আকারে নেওয়া তো দূরের কথা উল্টে ডিম্পির কেন এরকমের চুড়ি, কানের দুল, হার পরেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। উল্টে ডিম্পির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিসকর্মীর সেই বক্তব্য। এতে একটু অস্বস্তিতে পড়েছে উত্তর প্রদেশ পুলিস। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সূত্রের খবর সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিসকর্মীকে।












Click it and Unblock the Notifications