আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যায় নজির রাজ্যের! ইতিহাস বাবা-ছেলেরও
কন্নুর বিমানবন্দরে ইতিহাস তৈরি করলেন বাবা ও ছেলে। বাবা বিমান বাহিনীর বিমান নিয়ে প্রথম নেমেছিলেন কন্নুর আন্তর্জাতিক বিমান বন্দরে। আর ছেলে নামলেন বাণিজ্যিক বিমান নিয়ে।
কন্নুর বিমানবন্দরে ইতিহাস তৈরি করলেন বাবা ও ছেলে। বাবা বিমান বাহিনীর বিমান নিয়ে প্রথম নেমেছিলেন কন্নুর আন্তর্জাতিক বিমান বন্দরে। আর ছেলে নামলেন বাণিজ্যিক বিমান নিয়ে। অন্যদিকে কন্নুরকে নিয়ে কেরলেই চার চারটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই সংখ্যাটিও সারা দেশে রেকর্ড।

বাবা-ছেলের ইতিহাস
প্রায় দুবছর আগে ইন্ডিয়ান এয়ারফোর্সের ২২৮-ডর্নিয়ার বিমান পরীক্ষামূলক হিসেবে যখন কন্নুর আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছিল সেই সময় ককপিটে ছিলেন রঘুনাথ নাম্বিয়ার। তিনি কন্নুরেরই অধিবাসী। আর রবিবার এয়ারপোর্ট বাণিজ্যিকভাবে কাজ শুরু করার দিনে ফার্স্ট অফিসার হিসেবেবিমান নামালেন যিনি, তিনি নাম্বিয়ারের ছেলে অশ্বিন।
ক্যাপ্টেন ব্রিজেশ চন্দ্র লালের সঙ্গে অশ্বিন নাম্বিয়ার গো এয়ারের বিমান দিল্লি থেকে নিয়ে যান কন্নুর-এ। এই শহর তাঁর ঘরের শহর। ঘন্টা খানেক পরে তিনি গো এয়ারের বিমান নিয়ে কন্নুর থেকে বেঙ্গালুরুতে যান।

তিন প্রজন্মের পাইলট
অশ্বিন জানিয়েছেন, এই ঘটনায় অংশ নিতে পেরে তিনি গর্বিত। তাঁকে নিয়ে তৃতীয় প্রজন্ম পাইলট। জানিয়েছেন অশ্বিন নাম্বিয়ার।
ঠাকুরদা ছিলে বিমান বাহিনীর পাইলট। বাবা বর্তমানে রয়েছেন শিলং এ বিমান বাহিনীর এয়ার কম্যান্ডার হিসেবে।
বছর দেড়েকের বেশি সময় ধরে অশ্বিন গো এয়ারে কাজ করছেন। এখনও পর্যন্ত তিনি প্রায় ১১০০ ঘন্টা বিমান চালিয়েছেন।

বিমানবন্দরের উদ্বোধন
এদিন সকালে কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু। প্রথম আন্তর্জাতিক বিমান ছিল এয়ার ইন্ডিয়ার। আবুধাবিগামী বিমান।

কেরলে ৪ টি আন্তর্জাতিক বিমানবন্দর
কন্নুরকে নিয়ে কেরল আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল ৪ টিতে। রাজ্যের বাকি তিন আন্তর্জাতিক বিমানবন্দর হল তিরুবনন্তপুরম, কোচি এবং কোঝিকোড। রাজ্যে আন্তর্জাতি বিমানবন্দরের নিরিখেও যা একটি রেকর্ড।
( প্রতীকী ছহি সৌজন্য: ১ ফেসবুক, ৩ পিটিআই)












Click it and Unblock the Notifications