ভেস্তে গিয়েছে বিরোধী জোট! বেগুসরাই থেকে বাম প্রার্থী কানহাইয়া কুমার

সিপিআই-এর তরফে কানহাইয়া কুমারকে বিহারের বেগুসরাই থেকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। বিহারের বিরোধী জোট ভেস্তেযাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বামেদের তরফে।

সিপিআই-এর তরফে কানহাইয়া কুমারকে বিহারের বেগুসরাই থেকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। বিহারের বিরোধী জোট ভেস্তে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বামেদের তরফে। কানহাইয়া কুমার জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি।

বেগুসরাই থেকে সম্মিলিত বাম প্রার্থী কানহাইয়া

বেগুসরাই থেকে সম্মিলিত বাম প্রার্থী কানহাইয়া

শুক্রবারেই বিহারে বিরোধী জোট ভেস্তে যায়। তারপরেই বামেদের তরফে কানহাইয়াকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। বেগুসরাই থেকে সম্মিলিত বাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কানহাইয়া কুমারকে।

বেগুসরাইতে লড়বে আরজেডি

বেগুসরাইতে লড়বে আরজেডি

বেগুসরাই থেকে কানহাইয়া কুমারকে সম্মিলিত বিরোধী প্রার্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। যদিও বিহারে সিপিআই কিংবা সিপিএমকে কোনও আসন দেওয়া হয়নি বিরোধী জোটের তরফে। ফলে বিরোধী জোটির প্রার্থী হিসেবে কানহাইয়া কুমারকে দাঁড় করানোর পরিকল্পনা ভেস্তে যায়। বিহারে বিরোধী জোটের মধ্যে আরজেডির ভাগে পড়েছে এই বেগুসরাই আসনটি।

বিহারে বামেদের তরফে বিরোধীদের আসন সমঝোতার বিষয়টির সমালোচনা করা হয়েছে। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই আসন সমঝোতা হয়নি বলেও মন্তব্য করা হয়েছে বামেদের তরফে।

বিহারের লেনিনগ্রাড বেগুসরাই

বিহারের লেনিনগ্রাড বেগুসরাই

বেগুসরাই আসনটিতে বামেদের শক্তি রয়েছে যথেষ্ট। আসনটিকে বিহারের লেনিন গ্রাড বলা হয়। তবে আসনটি মুসলিম প্রার্থীর পক্ষে নিরাপদ বলে মনে করা হয়। ফলে আরজেডি এই আসন থেকে তনবীর হাসানকে প্রার্থী করতে চায় বলে জানা গিয়েছে। ২০১৪-র নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত হয়েছিল। ২০০৯-এর নির্বাচনে সংযুক্ত জনতাদলের মোনাজির হাসান এই আসন থেকে জয়ী হয়েছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, আরজেডি মনে করে বেগুসরাইতে বিজেপির গিরিরাজ সিং-এর বিরুদ্ধে শক্তিশালী নন কানহাইয়া কুমার। কানহাইয়া ভূমিহার হওয়ায় যা গিরিরাজ সিংকে আরও সাহায্য করবে বলেই মত আরজেডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+