নাগরিকত্ব সংকটের আবহেই হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে মোদী-শাহকে তোপ কানহাইয়ার

নাগরিকত্ব সংকটের আবহেই হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে মোদী-শাহকে তোপ কানহাইয়ার

নয়া নাগরিকত্ব আইন নিয়ে এবার নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেলো কানহাইয়া কুমারকে। তাঁর মতে , নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে।

নাগরিকত্ব সংকটের আবহেই হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে মোদী-শাহকে তোপ কানহাইয়ার


এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে জেএনইউর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার বলেন, দেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন অমিত শাহ ও নরেন্দ্র মোদী। গুজরাট নির্বাচনের সময়ও তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছেন। এখন দেশের ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করছেন।"

মঙ্গলবার মহারাষ্ট্রের পার্ভনি জেলার পাথরিতে আয়োজিত সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি বিরোধী সমাবেশে একথা বলতে দেখা যায় তাকে। এনসিপি এমএলসি আবদুল্লাহ দুরানি এই সমাবেশের আয়োজন করেছিলেন বলেও জানা যাচ্ছে।

এদিন কানহাইয়াকে বলতে শোনা যায়, “ এখন দেশের মানুষের উচিত ধর্মীয় কোন্দলকে পাশে রেখে বর্তমান সরকারকে বেকারত্ব ও অর্থনীতির দুর্বল অবস্থা নিয়ে প্রশ্ন করা। যখনই দেশে কেউ ক্রমবর্ধমান সমস্যাগুলি সম্পর্কে সরকারকে প্রশ্ন করেন, তখনই তাকে তার নাগরিকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করছে সরকার।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+