Lok Sabha Election Results 2024: ফিল্মি দুনিয়া থেকে সংসদে গেলেন কারা, জেনে নিন তালিকা
রাজনীিতর সঙ্গে তারকাদেয় যোগা যোগ নতুন নয়। সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকেই একের পর এক বলি তারকার যোগ দেখা গিয়েছে রাজনীতির সঙ্গে। দক্ষিণ ভারতে তো তারকাদের সঙ্গে রাজনীতির যোগ ভীষণ গভীর। বাংলাতেও এখন সেই ট্রেন্ড দেখা গিয়েছে।
এবারের লোকসভা ভোটেও এক ঝাঁক তারকা প্রার্থী হয়েছিলেন। তাঁদের অনেকেই জয়ী হয়েছেন আবার অনেকেই হার স্বীকার করেছেন। সেই তালিকায় যেমন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তেমনই বাংলার অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন আবার তেমনই দক্ষিণ ভারতের একঝাঁক তারকা রয়েছেন।

এবারে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশেন মান্ডিয়া থেকে প্রার্থী হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রচারে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কঙ্গনাকে। অভিনেত্রী হিসেবেও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। যদিও হিমাচল প্রদেশের মান্ডিয়া তার ঘরের মেয়ে কঙ্গনাকেই বেছে নিয়েছে। লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে অভিনেত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের চেয়ে ৭৪,৭৫৫ ভোটে ব্যাবধানে জায়ী হয়েছেন িতনি।
কঙ্গনা রানাওয়াতের সঙ্গে জয়ের তালিকায় নাম লিখিয়েছেন অরুণ গোভিলও। বিজেপি টেলিভিশনের জনপ্রিয় সিিরয়াল রামায়ণের রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলকে প্রার্থী করেছিল উত্তর প্রদেশের মেরঠ কেন্দ্র থেকে। সেই কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী সুনীতা বর্মাকে ১০,৫৮৫ ভোটে হারিয়েছেন অভিনেতা অরুণ গোভিল।
বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী হেমা মালিনীও জয়ী হয়েছেন। যদিও রাজনীতিতে তিনি প্রথম নন। এই নিয়ে তৃতীয়বার উত্তর প্রদেশের মথুরা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি। ২,৯৩,৪০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হেমা মালিনী।
বলিউডের আরেক তারকা শত্রুঘ্ন সিনহাও জয় নিশ্চিত করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে হারিয়েছেন শত্রুঘ্ন সিনহা। ৫৯,৫৬৪ ভোটর ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
ভোজপুরী সুপারস্টার মনোজ তিওয়ারিও জয়ী হয়েছেন এবারের নির্বাচনে। এই নিয়ে দ্বিতীয়বার পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারকে ১ লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন মনোজ তিওয়ারি। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলে ঐতিহাসিক জয় পেয়েছেন অভিনেতা সুরেশ গোপী। তিনি বিজেপিকে কেরলে খাতা খুলতে সাহায্য করেছেন। সিপিএম প্রার্থীকে ৭৪,৬৮৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি
আর পশ্চিমবঙ্গে তো একের পর এক তারকা প্রার্থী জয়ী হয়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব , হুগলি লোকসভা কেন্দ্রে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অভিনেত্রী জুন মালিয়া, বীরভূম লোকসভা কেন্দ্রে অভিনেত্রী শতাব্দী রায় আবার বরানগর বিধানসভা উপনির্বাচনে অভিমনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। একের পর এক তারকা প্রার্থীরা জয়ী হয়েছেন।












Click it and Unblock the Notifications