মুম্বই 'যেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর'! সুশান্ত মামলার মাঝেই বিস্ফোরক কঙ্গনা

মুম্বই 'যেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর'! সুশান্ত মামলার মাঝেই বিস্ফোরক কঙ্গনা

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলায় ক্রমাগত পারদ চড়ছে মুম্বইতে। মায়ানগরীতে এই হাইপ্রোফাইল মামলা ঘিরে একের পর এক মাদক চক্রের হদিশ যেমন পাচ্ছে সিবিআই , তেমনই ঘটনার সঙ্গে বারবার জুড়ছে শিবসেনা নেতা উদ্ধবপুত্র আদিত্যর নাম। স্বভাবতই ঘটনায় অস্বস্তিতে শিবসেনা। এমন পরিস্থিতিতে ক্রমাগত সুশান্ত মামলায় বিভিন্ন জনের বিরুদ্ধে মুখ খোলার পর এবার কঙ্গনা, শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে একহাত নিতে ছাড়লেন না।

কঙ্গনার অভিযোগ

কঙ্গনার অভিযোগ

কঙ্গনা এদিন এক টুইট বাণে দাবি করেছেন, মুম্বই যেন ধীরে ধীরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে যাচ্ছে। মূলত এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের একটি টুইট ঘিরে কঙ্গনা মুম্বইতে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

 কঙ্গনার টুইট

কঙ্গনার টুইট

' শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমাকে ওকটি ওপেন থ্রেট দিয়ে বলেছেন মুম্বই না আসতে, মুম্বইয়ের রাস্তায় আজাদি গ্র্যাফিটির পর এবার ওপেন থ্রেট কেন মুম্বইকে আস্তে আস্তে পাকিস্তান অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে? ' ঠিক এই ভাষাতেই এদিন টুইট করে সুশান্ত মামলার মাঝেই পারদ চড়িয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

 এর আগে শিবসেনা কোন দাবি করে?

এর আগে শিবসেনা কোন দাবি করে?

এর আগে শিবসেনার তরফে সঞ্জয় রাউত দাবি করেন, বিশ্বাসঘাতকতা লজ্জাজনক। তিনি কঙ্গনাকে তোপ দেগে লেখেন, মুম্বইতে থেকে মুম্বই পুলিশের দিকে আঙুল তোলা ঠিক নয়। 'আমরা আর্জি জানাচ্ছে দয়া করে তিনি যে মুম্বইতে না আসেন, এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যবস্থা নেওয়া উচিত। ' উল্লেখ্য, সুশান্ত মামলায় বারবার মুম্বই পুলিশের বিরুদ্ধে বক্তব্য রাখতে থাকেন কঙ্গনা। তার প্রেক্ষিতেই সঞ্জয় রাউত এই বক্তব্য পেশ করেন।

মাদক নিয়ে বিস্ফোরক কঙ্গনা

মাদক নিয়ে বিস্ফোরক কঙ্গনা

এর বহু আগে মুম্বই তথা বলিউডের অন্দরে মাদক সম্পর্কে এক বিস্ফোরক টুইট করেন কঙ্গনা। তিনি দাবি করেন নারকোটিক্স কন্ট্রোল বিযুরো বলিউডে ঢুকেছে। ফলে বলিউডের বহু তাবড় নাম এবার গরাদের পিছনে যাবে। রক্ত পরীক্ষা করলেই অনেক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। এরপর থেকেই সুশান্ত মামলা ও কঙ্গনার টুইট ঘিরে একাধিক জল্পনা চড়তে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+