কঙ্গনা বনাম শিবসেনা যুদ্ধ তুঙ্গে! অভিনেত্রীর কোন বিরুদ্ধে তদন্তের নির্দেশ উদ্ধব সরকারের
কঙ্গনা বনাম শিবসেনা যুদ্ধ তুঙ্গে! অভিনেত্রীর কোন বিরুদ্ধে তদন্তের নির্দেশ উদ্ধব সরকারের
শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার এবার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এঅক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কঙ্গনা রানাওয়াত মুখ খোলার পর থেকেই শিবসেনার সঙ্গে অভিনেত্রীর একাধিক ইস্যুতে সংঘাত শুরু হয়। এরপরই শিবসেনা সরকার পর পর পদক্ষেপ নিতে থাকে।

কোন তদন্তের নির্দেশ?
কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি সরকারের সংঘাত তুঙ্গে। আর তার জেরেই এবার মাদক যোগ নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উদ্ধব সরকার। বিষয়টি নিয়ে ময়দানে নামে মুম্বই পুলিশ। যে মুম্বই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কঙ্গনা।

কোন সূত্র ধরে তদন্ত?
মূলত, কঙ্গনার প্রাক্তন ,বয়ফ্রেন্ড অধ্যায়ন সুমন একটি সাক্ষাৎকারে দাবি করেন যে কঙ্গনার মাদক যোগ ছিল। বহু বছর আগের সেই সাক্ষাৎকার ঘিরে এদিন মহারাষ্ট্রের বিধানসভায় দুই বিধায়ক কঙ্গনার বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন। আর সেই দাবিতে সম্মতি দেন উদ্ধব ঠাকরে।

অধ্যায়ন সুমন কী বলেছিলেন?
শেখর সুমনের পুত্র তথা অভিনেতা অধ্যায়নের সঙ্গে কঙ্গনার সম্পর্ক বেশ কয়েক বছর আগে ছিল। এরপর সম্পর্ক ভাঙতেই অধ্যায়ন জানান, কঙ্গনা তাঁকে মাদক নিতে উৎসাহিত করতেন। সেই বক্তব্যের সূত্র ধরেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে খবর।

কঙ্গনা বনাম শিবসেনা যুদ্ধ
এদিকে, কঙ্গনা রানাওয়াতের মুম্বই অফিস ঘিরে বিএমসি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সেখানে কাজ বন্ধের নোটিস বিএমসি ঝুলিয়ে দেওয়া হয়। মুম্বইকে 'মিনি পাকিস্তান' বলার পর শিবসেনা সরকার এমন প্রতিশোধমূলক বন্দোবস্ত করবে বলে আগেভাগেই আঁচ করেন কঙ্গনা। আর তারপরই তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, মুম্বইয়ে অফিস গড়ার স্বপ্ন এবার ভেঙে দেওয়া হবে। সব মিলিয়ে সুশান্ত সিং মামলা থেকে ক্রমেই মহারাষ্ট্রে ফোকাস ঘুরতে শুরু করেছে কঙ্গনা বনাম শিবসেনার যুদ্ধের দিকে।












Click it and Unblock the Notifications