যোগীর সঙ্গে সাক্ষাত কঙ্গনা রানাওয়াতের, উত্তর প্রদেশে নতুন ভূমিকায় অভিনেত্রী
যোগীর সঙ্গে সাক্ষাত কঙ্গনা রানাওয়াতের, উত্তর প্রদেশে নতুন ভূমিকায় অভিনেত্রী
লখনউয়ে যোগী আদিত্যনােথর সঙ্গে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাক্ষাত। জল্পনা বাড়াচ্ছে রাজনৈতিক মহলে। উত্তরপ্রদেশের ভোটের আগে কঙ্গনার সঙ্গে যোগীর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে গত রাজ্যের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে কঙ্গনা রানাওয়াতকে। ভোটের আগে চমক আনতে যোগী সরকারের এই চমক বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের জয়ললিতার বায়োপিকের ছবি রিলিজ করেছে। ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এখনও পর্যন্ত রিভিউ তেমন ইতিবাচক নয়। জয়ললিতাকে অতি মাত্রায় গ্লোরিফাই করা হয়েছে বলে অনেকেই সমালোচনা করছেন। এদিকে আবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নতুন নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক প্রকার বলিউডের একাধিক অভিনেতাকে নিশানা করেছিলেন কঙ্গনা। সেই তালিকায় তিনি করণ জোহর থেকে শুরু করে সলমন খান সকলের বিরুদ্ধেই নেপোটিজমের অভিযোগ করেছিলেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে শিবসেনা সুপ্রিমোর ছেলে আদিত্য ঠাকরেও জড়িত আছেন বলে দাবি করেছিলেন তিনি। দীর্ঘদিন শিবসেনার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের প্রকাশ্যে বিতণ্ডা হয়। কঙ্গনা রানাওয়াতকে মহারাষ্ট্র ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঙ্গে সঙ্গে কেন্দ্রের তরফে কঙ্গনা রানাওয়াতকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তা নিয়েই তিনি মুম্বইয়ে পা রাখেন। কঙ্গনাকে জব্দ করতে তাঁর অফিসে হানা দেয় বিএমসি। অফিসের একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। তারপরেই আইনের সাহায্যে বিএমসির এই পদক্ষেপ আটকেছিলেন তিনি। এদিকে আবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বলিউডের প্রসিদ্ধ সুরকার ও গীতিকার জাভেদ আখতারের মামলা চলছে।
উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্টে 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট'। সেই উপলক্ষ্যেই যোগীর বাসভবনে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তাঁকে একটি বিশেষ সোনার কয়েন উপহার দিয়েছেন। সেটি রামমন্জিরের ভূমিপুজোর সময় ব্যবহৃত হয়েছিল। তাতে কঙ্গনার যোগীর সঙ্গে সাক্ষাতের গুরুত্ব আরও বেড়েছে। কঙ্গনা ইনস্টাপোস্টে নিজের ছবি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন শীঘ্রই তিনি অযোধ্যা নিয়ে একটি ছবি ৈতরি করবেন।












Click it and Unblock the Notifications