কঙ্গনা-জয়া ধুন্ধুমার সংঘাত জারি! 'থালি' মন্তব্য নিয়ে বিস্ফোরক টুইটে 'কুইন' দিলেন কোন জবাব

কঙ্গনা-জয়া ধুন্ধুমার সংঘাত জারি! 'থালি' মন্তব্য নিয়ে বিস্ফোরক টুইটে 'কুইন' দিলেন কোন জবাব

মঙ্গলবার সংসদে জয়া বচ্চন কার্যত অকহাত নিয়েছেন কঙ্গনা রানাওয়াত থেকে বিজেপি সাংসদ রবি কিষাণকে। আর তার কড়া জবাব এদিন ফের একবার টুইটারে দেন কঙ্গনা।

কঙ্গনার বিস্ফোরক টুইট

কঙ্গনার বিস্ফোরক টুইট

কঙ্গনা এদিন প্রশ্ন তোলেন যে, কোন বিশেষ থালি জয়া বচ্চন ও তাঁর ইন্ডাস্ট্রি দিয়েছেন কঙ্গনাকে? অভিনেত্রী আজ টুইটারে লেখেন, ' কোন থালা দিয়েছেন জয়াজি আর ওঁর ইন্ডাস্ট্রি?একটা থালা মিলেছিল যেখানে দুই মিনিটের রোল আইটেম নম্বর ও রোম্যান্টিক সিন মিলেছিল , তাও আবার হিরোর সঙ্গে শোবার পর।... '

 কঙ্গনার কড়া জবাব

কঙ্গনার কড়া জবাব

জয়া বচ্চনকে উদ্দেশ্য করে কঙ্গনা লেখেন, ' আমি এই ইন্ডাস্ট্রিকে ফেমিনিজম শিখিয়েছি। , থালাটি দেশভক্তি আর নারী প্রধান ফিল্ম দিয়ে সাজিয়েছি। এটা আমার থালা জয়াজি.. আপনার নয়।'

সংসদে জয়া বচ্চনের বার্তা

সংসদে জয়া বচ্চনের বার্তা

' কয়েকজন মানুষের জন্য গোটা বলিউডকে আপনি অপমান করতে পারেন না...আমি গতকাল লজ্জিত হয়েছি ,যখন আমাদের একজন সাংসদ যিনি নিজেও একই ইন্ডাস্ট্রির সদস্য, তিনি লোকসভায় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য় করেন। যে থালায় খান এঁরা, সেই থালাতেই এঁরা ফুটো করেন।' এই বক্তব্য ছিল জয়া বচ্চনের।

 জয়া বচ্চনের নিশানায় কঙ্গনা, রবি

জয়া বচ্চনের নিশানায় কঙ্গনা, রবি

জয়া বচ্চন দাবি করেন, যে মানুষরা এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নাম করেছেন, তাঁরাই এখন ইন্ডাস্ট্রিকে 'গাটার' বলছেন। এই ভাষা, ভাবধারা জয়া মেনে নিতে পারছেন না বলেও জানান। জয়ার দাবি, ভারত যখন করোনার করুণ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, তখন মানুষের নজর সরানোর জন্যই এমন সমস্ত ইস্যুকে সামনে এনে , সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছে।

 কঙ্গনার পাল্টা টুইট

কঙ্গনার পাল্টা টুইট

এরপরই জয়া বচ্চনকে একহাত নেন কঙ্গনা। তিনি একটি টুইটে লেখেন, ' জয়াজি আমার জায়গায় যদি আপনার ছেলে বা মেয়ে শ্বেতা থাকতেন, তাহলেও কি আপনি একই কথা বলতেন? .. ' কঙ্গনা প্রশ্ন তোলেন, শ্বেতাও যদি মাদক নিতেন, হেনস্থা হতেন কৈশোরে, তাহলেও কি জয়া বচ্চন এমন কথাই বলতেন সংসদে? আরও একধাপ এগিয়ে কঙ্গনা লেখেন, ' আপনি কি একই কথা বলতেন, যদি অভিষেককে ক্রমাগত মশকরার পাত্র করে হেনস্থা করা হত, আর একদিন তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত? কিছুটা অনুকম্পা দেখা ন আমাদের দিকে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+