'মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে', কৃষক বিক্ষোভে পড়তেই সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক বার্তা কঙ্গনার

'মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে', কৃষক বিক্ষোভে পড়তেই সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক বার্তা কঙ্গনার

কৃষক বিক্ষোভের মুখে পড়লেন কঙ্গনা। চান্ডিগড়-উনা হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময়ে কিরাটপুর সাহিবে কৃষকদের বিক্ষোভে আটকে যায় অভিনেত্রীর গাড়ি। আর এই ঘটনার জেরে থমকে যায় হাইওয়ে। তীব্র যানজট তৈরি হয়ে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদেরও।

এমনকি কঙ্গনার সঙ্গেও যে সমস্ত নিরাপত্তাকর্মীরা থাকেন তাঁরাও কার্যত চাপের মধ্যে পড়ে যায়। প্রায় ঘন্টাখানেক ধরে এই বিক্ষোভ চলে বলে জানা যাচ্ছে। বিক্ষোভ চলাকালীন অভিনেত্রী কার্যত ভিডিওতে বিস্ফোরক বার্তা দেন। এই ঘটনায় প্রশ্নের মুখে অভিনেত্রীর নিরাপত্তা।

অবিলম্বে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে

অবিলম্বে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে

আন্দোলনকারীদের দাবি, কথার জন্যে অবিলম্বে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে। মহিলা এবং কৃষকদের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে এই বিক্ষোভ চলছে। ক্ষমা না চাইলে কঙ্গনার কনভয় ছাড়া হবে না বলে হুঁশিয়ারি কৃষকদের। ফলে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের তরফে বোঝানোর চেষ্টা হচ্ছে।

মানালি থেকে চন্ডীগড় যাচ্ছিলেন কঙ্গনা

মানালি থেকে চন্ডীগড় যাচ্ছিলেন কঙ্গনা

কিরাটপুর সাহিবে কৃষকদের বিক্ষোভে আটকে যায় অভিনেত্রীর গাড়ি। চন্ডীগড় বিমানবন্দর থেকে মুম্বইয়ের বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু হাইওয়ের উপর কয়েকশ কৃষক জড়ো হয়। আর বিক্ষোভ দেখাতে থাকে। আর সেই বিক্ষোভে আটকে পড়ে অভিনেত্রীর গাড়ি। বিক্ষোভরত কৃষকদের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে। গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছিকেন অভিনেত্রী। তাঁর মন্তব্য ছিল, আন্দোলনে মহিলাদের ১০০ টাকা করে দিয়ে আনা হচ্ছে।

ভিডিও বিস্ফোরক বার্তা

ভিডিও বিস্ফোরক বার্তা

এই ঘটনার পরেই কঙ্গনা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে কঙ্গনা জানিয়েছেন, পঞ্জাবে কৃষকরা তাঁর গাড়ির উপর হামলা করেছে। শুধু তাই নয়, স্টোরি ভিডিওয়ের মাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, হিমাচল থেকে বেরিয়েছি। পঞ্জাবে আসতেই উত্তেজিত জনতা আমাকে ঘিরে ফেলছে। নিজেদেরকে তাঁরা কৃষক বলে দাবি করছে। শুধু তাই নয়, অশ্রব্য ভাষায় তাঁকে আক্রমন করা হচ্ছে। এমনকি মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিনেত্রীর। এই দেশে এভাবে আক্রমন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরক কঙ্গনা। একই সঙ্গে ওই ভিডিওতে তিনি বলছেন, আমার সঙ্গে কোনও সুরক্ষা নেই। স্থানীয় পুলিশ থাকা সত্ত্বেও তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। আমি কোনও রাজনীতিক ব্যক্তি নয়। বহু মানুষ আমার সঙ্গে রাজনীতি করছে বলেও ওই ভিডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ কঙ্গনা রানওয়ের।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+