কঙ্গনা কি এক 'বড় চমক' সঙ্গে নিয়ে যোগ দিতে চলেছেন বিজেপিতে! জল্পনা চড়ছে একাধিক কারণে

কঙ্গনা রানাওয়াতকে বিজেপি টোপ হিসাবে ব্যবহার করে মহারাষ্ট্রের রাজনীতির পারদ চড়িয়েছে বলে শরদ পাওয়ার সাবধান করেছিলেন উদ্ধব ঠাকরেকে। গোটা কঙ্গনা পর্ব নিয়ে শিবসেনা জোট সরকারে যখন কার্যত তুলকালাম শুরু হয়ে যায়, তখনই বিষয়টি নিয়ে উদ্ধবকে সতর্ক করেন শরদ। শরদ ক্যাম্পের দাবি ছিল , কঙ্গনা , বিজেপির চাণক্যনীতির আরও একটি দিক। যাঁকে চিনতে ভুল করেছেন উদ্ধব! এদিকে, এমন এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ কঙ্গনার মহারাষ্ট্র ছাড়ার আগে ক্রমাগত তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা চড়তে শুরু করে দিয়েছে।

কঙ্গনার মায়ের বক্তব্য ও জল্পনা

কঙ্গনার মায়ের বক্তব্য ও জল্পনা

'আমরা কংগ্রেসকে সমর্থন করতাম জেনেও' নরেন্দ্র মোদী ও অমিত শাহরা পাশে দাঁড়িয়েছেন, এমনই বক্তব্য প্রকাশ করেছিলেন কঙ্গনার মা আশা রানাওয়াত। যার পরই তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান,তাঁর মেয়ের পাশে দাঁড়ৃানোর জন্য। মনে করা হচ্ছিল যে এরপরই সম্ভবত রানাওয়াত পরিবার থেকে আরও একটি বড় খবর আসবে।

 শুক্রবার থেকে জল্পনা

শুক্রবার থেকে জল্পনা

শুক্রবার রাত থেকেই জল্পনার একটা হালকা আভাষ মিলছিল । আর শনিবার রাত পার হতেই তা কার্যত আরও চড়তে থাকে। সূত্রের খবর, কঙ্গনাকে পার্টিতে স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছে হিমাচল প্রদেশ বিজেপি। সেখানে কঙ্গনাকে লাল কার্পেট পাতা হচ্ছে বলে খবর! হিমাচল বিজেপিতে একাধিক বিষয় নিয়ে জল্পনা চড়ছে।

 যোগ দান কি হতে পারে? কোন চমক থাকবে?

যোগ দান কি হতে পারে? কোন চমক থাকবে?

জানা যাচ্ছে, কঙ্গনা রানাওয়াতের বিজেপিতে যোগদানের সঙ্গে একটি বড় চমক থাকতে পারে। একা কঙ্গনা বিজেপিতে যোগ দিচ্ছেন না। তাঁর সঙ্গে রানাওয়াত পরিবারও গেরুয়া শিবিরে যোগ দেবে বলে খবর। যদিও বিষয়টি নিয়ে 'স্পিকটি নট' দুই শিবিরেই। এবার শুধু রবিবার কঙ্গনার মুম্বই ছাড়ার অপেক্ষা।

'মন জিতে নিয়েছে'

'মন জিতে নিয়েছে'

কঙ্গনার মা আশা দেবী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকেও কঙ্গনার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি এও জানান যে 'কেন্দ্র আমাদের মন জিতে নিয়েছে।' এরপর থেকেই দেখা যাচ্ছে টুইটারে কঙ্গনার মায়ের ফলোয়ার সংখ্য়াও বাড়ছে। মনে করা হচ্ছে এই ফলোয়ার সংখ্যার মধ্যে রয়েছেন বহু বিজেপি কর্মী। আর সেই সূত্র ধরে হিমাচল বিজেপিতে আপাতত জোর জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+