Kangana Ranaut Slapped By CISF Guard: কঙ্গনাকে চড়, কে এই মহিলা জওয়ান কুলবিন্দর কৌর? কেনই বা মারলেন তিনি?

Kangana Ranaut Slapped By CISF Guard: বিমানবন্দরে নামতেই চড় খেতে হল নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে। চন্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিং চলাকালীন সিআইএসএফের এক মহিলা জওয়ান অভিনেত্রীকে ওই চড় মারেন বলে অভিযোগ। আর তা নিয়ে রীতিমত হুলস্থুল বেঁধে যায়।

অভিযুক্ত ওই জওয়ানের নাম কুলবিন্দর কৌর বলে জানা গিয়েছে। ঘটনার পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এমনকি ডিজি'র নেতৃত্বে পাঞ্জাব পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে সরজমিনে ঘটনা খতিয়ে (Kangana Ranaut Slapped By CISF Guard) দেখেন বলে জানা গিয়েছে।

Kangana Ranaut

Kangana Ranaut Slapped By CISF Guard: কে এই কূলবিন্দর কৌর?

ঘটনার (Kangana Ranaut Slapped By CISF Guard) পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্তের বেশ কিছু ভিডিও। যেখানে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরের সঙ্গে অভিনেত্রী-সাংসদকে ঝামেলায় জড়িয়ে পড়্যতে দেখা যাচ্ছে। ভাইরাল হয়েছে কূলবিন্দর কৌরের ছবি। কিন্তু কে এই মহিলা? সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলা সিআইএসএফ জওয়ান পাঞ্জাবের সুলতানপুর লৌধি বলে একটি জায়গার বাসিন্দা।

বর্তমানে তিনি সেক্টর 64, ফেজ এক্স, মোহালিতে থাকেন। কুলবিন্দর কৌরের পরিবার কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত। বর্তমানে কূলবিন্দর কৌর চন্ডীগড় ইন্টারন্যাশানাল বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে রয়েছেন। প্রত্যেকদিনের মতো আজও দায়িত্বে ছিলেন। এর মধ্যেই এই ঘটনা।

Kangana Ranaut Slapped By CISF Guard: কী বলছেন কূলবিন্দর কৌর?

কৃষক আন্দোলন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য (Kangana Ranaut Slapped By CISF Guard) করেছিলেন কঙ্গনা। এমনকি ১০০ টাকার জন্য মহিলারা বসে আছেন বলেও মন্তব্য করেছিলেন। আর তা তুলেই অভিযুক্ত ওই সিআইএসএফ মহিলা জওয়ান বলেন, উনি (পড়ুন-কঙ্গনা রানাউত) কী ১০০ টাকার জন্য কৃষক আন্দোলনে বসেছিলেন। আমার মা বসেছিলেন। ফলত কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন। আর সেই ক্ষইভ থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Kangana Ranaut Slapped By CISF Guard: সুস্থ আছেন অভিনেত্রী

এই ঘটনার পরেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই খোঁজখবর নিতে শুরু করে। ঘটনার পরেই একটি ভিডিও বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ। সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর দাবি, সিকিউরিটি চেকিংয়ের জন্য দাঁড়িয়েছিলেন। উনি পরীক্ষা করছিলেন। হঠাত করেই এই ঘটনা। তথ্য অনুযায়ী, কঙ্গনা রানাউতকে ভিস্তারা ফ্লাইটে (UK707) দিল্লি আসছিলেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজেপির তরফে জয়রাম ঠাকুর জানিয়েছেন, সাংসদের সঙ্গে চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা দুঃখজনক। তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+