গঙ্গায় ভেসে ওঠা একাধিক দেহের ছবি আসলে নাইজেরিয়ার, দাবি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের
কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত পোস্ট
বিতর্কিত পোস্ট করা নিয়ে যথেষ্ট কুখ্যাত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অদ্ভুত, বিরক্তিকর, বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় বহু আগে থেকেই করে চলেছেন কঙ্গনা। যার জন্য তাঁর টুইটার অ্যাকাউন্ট সম্প্রতি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু তাও নিজেকে বদলাননি অভিনেত্রী। সম্প্রতি আরও একটি ভিডিও তিনি পোস্ট করেছেন যা নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা নদীতে দেহ ভেসে ওঠার খবর প্রকাশ্যে এসেছে। এটা সন্দেহ করা হয়েছে যে দেহগুলি সব কোভিড–পজিটিভ রোগীদের, যদিও এ নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিন্তু কঙ্গনা ইনস্টাগ্রামে একটি ভিডিও করে দাবি করেছেন যে গঙ্গায় ভেসে আসা একাধিক দেহের ছবি আসলে নাইজেরিয়ার। ওখানকরার একটি নদীতে এই দেহগুলি ভেসে এসেছে। এর আগেও কঙ্গনা ইজরায়েল–প্যালেস্টাইন সংঘর্ষ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'উগ্র ইসলামী সন্ত্রাসবাদ থেকে আপনার রয়েছে।’ এমনকী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন জোরে বোলার ইরফান পাঠান এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইজ়রায়েল-প্যালেস্তাইন ঝামেলা নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন।
এই মাসের গোড়াতেই বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপাতত হিমাচল প্রদেশের বাড়িতেই রয়েছেন তিনি। যদিও তাঁর কাছে এই মারণ ভাইরাস সামন্য ফ্লু ছাড়া কিছুই নয়।












Click it and Unblock the Notifications