বিদায় কাঞ্চীর শঙ্করাচার্যের, নশ্বর দেহ ছাড়লেন হিন্দু ধর্মগুরু, টুইটে শোকবার্তা মোদী-মমতার

কাঞ্চীর শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী -র মৃত্যু। ৮২ বছরে মারা গেলেন তিনি।

প্রয়াত হলেন কাঞ্চীর শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮২। ১৯৫৪ সাল থেকে কাঞ্চীর মঠে -র অন্যতম প্রধান হিন্দু সন্ন্যাসী হিসেবে ছিলেন তিনি।

বিদায় কাঞ্চীর শঙ্করাচার্যের, নশ্বর দেহ ছাড়লেন হিন্দু ধর্মগুরু, টুইটে শোকবার্তা মোদী-মমতার

শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী কাঞ্চী মঠের ৬৯ তম প্রধান মুখ ছিলেন। বুধবার দিন তামিলনাড়ুতে কাঞ্চী মঠেই তাঁর নশ্বর দেহ ইশ্বরলোকে গমন করল। শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধার কারণে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। গত বছর থেকে বার্দ্ধক্যজনিত বিভিন্ন অসুবিধার শিকার ছিলেন জয়েন্দ্র সরস্বতী।

১৯৩৫ সালের ১৮ জুলাই শ্রী সুব্রহ্মমনিয়ম ভূমিষ্ঠ হয়েছিলেন। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই কাঞ্চীর মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই এক একজন প্রতিনিধি এই মঠের হিন্দু ধারা বয়ে নিয়ে চলেছেন। তাঁর মধ্যে অন্যতম ছিলেম জয়েন্দ্র সরস্বতী। দক্ষিণ ভারতে কাঞ্চীর মঠে অসম্ভব জনপ্রিয়। মঠের বিভিন্ন নিজস্ব স্কুল , হাসপাতাল, চক্ষু চিকিৎসালয় রয়েছে। জয়েন্দ্র সরস্বতীর প্রয়ানের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন বিজয়েন্দ্র সরস্বতী।

মঠে তাঁর শেষকৃত্য রীতিনীতি মেনেই পালিত হবে। এছাড়াও বৃহস্পতিবার থেকে 'বৃন্দাবন প্রবেশ কার্যক্রম' শুরু হবে। শঙ্কারাচার্যের নশ্বর শরীর কামাকোতি পীতমের মধ্যে রাখা হয়েছে। সেখানই তাঁর ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। তাঁর ভক্তরা তাঁদের গুরুর প্রয়াণে শোকসাগরে নিমজ্জিত হয়েছেন। তাঁকে 'জগত গুরু' বলেও জানাচ্ছেন তাঁর ভক্তরা।

১৯৫৪ সালে মঠে তাঁর আগের শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী স্বামীগল উত্তরসূরি বেছেছিলেন। ২২ মার্চ তাঁর হাতে এসেছিল কাঞ্চী মঠের ভার। ২০০৪ সালে শঙ্করাচার্যের বিরুদ্ধে কাঞ্চীপুরমের মন্দিরের কর্মচারীকে খুন করার অভিযোগ উঠেছিল। কিন্তু ২০১৩ সালে তিনি ও আরও অভিযুক্ত ২২ জন রেহাই পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+