Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং হাটেবাজারে এক্সপ্রেস নিয়ে বড় আপডেট রেলের
Kanchanjunga Express: সামনেই দুর্গাপুজো! আর পুজোর আগে রেলের যাত্রীদের জন্যে বড়সড় খবর। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং হাটেবাজারে এক্সপ্রেসের জন্যে নতুন স্টপেজ ঘোষণা করা হল। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। সেই মতো দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিও।
আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিউ ময়নাগুড়ি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি (Kanchanjunga Express)। পাশাপাশি একলাখি স্টেশনে স্টপেজ দেওয়া হবে হাটেবাজারে এক্সপ্রেসেরও (Hate Bazare Express)। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

অক্টোবর মাসের ছয় তারিখ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) এবং হাটেবাজারে এক্সপ্রেস (Hate Bazare Express) নতুন স্টপেজ দিচ্ছে। মাত্র দুমিনিটের জন্যে এই স্টপেজ দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিউ ময়নাগুড়ি স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করেন সাংসদ ড. জয়ন্তকুমার রায়। একই ভাবে হাটে বাজারে এক্সপ্রেসের শুভ সূচনা করেন মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু। ছিলেন রেলের অন্যান্য আধিকারিকরাও।
জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) (শিয়ালদহ-আগরতলা) ৭টা ১৬ মিনিটে নিউ ময়নাগুড়ি স্টেশনে পৌঁছবে। ৭টা ১৮ মিনিটেই ট্রেনটি ফের রওনা দেবে। একই ভাবে আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেসও নিউ ময়নাগুড়ি স্টেশনে দুমিনিটের জন্যেই স্টপেজ দেবে। সেই মতো ০৬:০৫ মিনিটে ওই স্টেশনে পৌঁছবে। এরপর ৬টা ৭ মিনিটে সেটি ফের শিয়ালদহের জন্যে রওনা দেবে।
অন্যদিকে হাটেবাজার এক্সপ্রেসের (Hate Bazare Express) একলাখি স্টেশনের স্টপেজের সময় জানানো হয়েছে। রেলের ঘোষণা অনুযায়ী, শিয়ালদহ-সহরসা হাটেবাজারে এক্সপ্রেস (Hate Bazare Express) নয়া একলাখি স্টেশনে পাঁচটা চার মিনিটে পৌঁছবে। মাত্র দুমিনিটের জন্যেই দাঁড়াবে। এর ফের ০৫:০৬ মিনিটে সেটি ছেড়ে গন্তব্যের দিকে রওনা দেবে। একই ভাবে ডাউন লাইনে ফের একবার একলাখি স্টেশনে স্টপেজ দেবে হাটেবাজার এক্সপ্রস।
সেই মতো ৯টা ৫৮ মিনিটে ট্রেনটি (Kanchanjunga Express) সেই স্টেশনে পৌঁছবে। আর ১০ টায় ফের ছেড়ে রওনা দেবে হাটেবাজার এক্সপ্রেস। রেলের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, যাত্রী পরিষেবা এবং যাতায়াতের মান আরও মসৃণ করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্রিপুরার রাজধানী আগরতলায় যারা যাত্রা করেন তাঁদের ক্ষেত্রে ট্রেনগুলিতে যাত্রা আরও সহজ হবে বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক।
এই বিষয়ে ইতিমধ্যে রেলের তরফে সংলিষ্ট ওয়েবসাইট এবং আরআরসিটির অ্যাপে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। এমনকি রেলের কন্ট্রোল রুমেও এই বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।












Click it and Unblock the Notifications