Loksabha Vote 2024: কমলনাথও বিজেপির পথে! সোশ্যাল মিডিয়া বায়োতে কংগ্রেসের প্রতীক মুছলেন নকুল

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা মধ্যপ্রদেশে পৌঁছনোর আগেই বড় খবর হয়ে গিয়েছে কংগ্রেসে। মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রথম সারির নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনই খবর শোনা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নাকি তিনি কংগ্রেসে যোগ দেবেন।

কয়েকদিন আগেই বিজেপির মধ্যপ্রদেশ সভাপতি ভিডি শর্মা দাবি করেছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা নেতৃত্বের উপরে ক্ষুব্ধ। তাঁরা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়ে যায় মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতা কমলনাথের ছেলে নকুল কমল নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন।

 Loksabha Vote 2024

এই জল্পনার মাঝেই আবার জল্পনা শুরু হয়েছে শুধু কমলনাথের ছেলে নকুল কমল নন কমলনাথ নিজেও নাকি বিজেপিতে যোগ দেবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নাকি তিনি বিজেপিতে যোগ দেবেন কমলনাথ। এদিকে এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই নকুল কমল তাঁর সোশ্যাল মিডিয়া বায়ো থেকে কংগ্রেসের প্রতীক মুছে দিয়েছেন। তারপরে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরদার হয়েছে।

কমলনাথ বিজেপিতে যোগ দিলে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই। কমলনাথ ইন্দিরা জমানার নেতাদের মধ্যে একজন। তাঁর বিজেপি যোগের জল্পনা িনঃসন্দেহে বড় ধাক্কা হবে কংগ্রেসের কাছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগ দান একটা বড় ধাক্কা ছিল কংগ্রেসে। এবার কমলনাথও যদি সেদিকে পা বাড়ান তাহলে লোকসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেসের হাল ধরার মতো তেমন কেউ থাকবে না।

এদিকে শোনা যাচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মধ্য প্রদেশে প্রবেশের আগেই কমলনাথের ছেলে নকুল কমল বিজেপিতে যোগ দেবেন। শোনা যাচ্ছে কমলনাথও অত্যন্ত ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্বের উপরে। যদিও মধ্যপ্রদেশের আরেক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দাবি করেছেন, কমলনাথ এই কাজ করবেন বলে তাঁর মনে হয় না। েনহরু এবং ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন। কাজেই কংগ্রেসের উপর তিনি এতো তাড়াতাড়ি আস্থা হারাতে পারেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+