জ্যোতিরাদিত্যর পরিকল্পনা আগেই জানতাম, দিগ্বিজয়ের বিশ্বাসে ভরসা করেই ভুল হয়েছে: কমলনাথ
জ্যোতিরাদিত্যর পরিকল্পনা আগেই জানতাম, দিগ্বিজয়ের বিশ্বাসে ভরসা করেই ভুল হয়েছে: কমলনাথ
কংগ্রেসর বড় বিপর্যয় ঘটেছিল সিন্ধিয়ার বিজেিপতে যোগ দানের সিদ্ধান্ত। অপ্রত্যাশিত ভাবেই তাঁর এই দলবদল চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে। যার জেরে তাসের ঘরের মত ভেঙে পড়ে মধ্য প্রদেশের কংগ্রেস সরকার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী কমলনাথ। কেবল বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের কথায় ভরসা করেই আস্থাভোটে যাওয়ার কথা বলেছিলেন। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথাই বলেেছন কমলনাথ।

জ্যোতিরাদিত্যর পরিকল্পনা আগেই জানা ছিল
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার ফেলার চেষ্টায় রয়েছেন সেকথা আগেই আন্দাজ করতে পেরেছিলেন কমলাথ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। কমলনাথ বলেছেন সিন্ধিয়া যে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে সেকথা আগেই জানতেন তিনি। জুলাইয়ে লোকসভা ভোটে হারের পর থেকেই সিন্ধিয়া গতিবিধি আঁচ করতে পেরেছিলেন তিনি। কারণ বিজেপির একজন সাধারণ নেতার কাছে এক লাখেরও বেশি ভোটে হার হজম করতে পারেননি জ্যোতিরাদিত্য। বিজেপির রাজ্য নেতৃত্ব কখনও সিন্ধিয়া যোগ দিন সেটা চায়নি। কিন্তু রাজ্য সভার জন্য তাঁকে মেনে নিতে বাধ্য হয়েছেন তাঁরা। এমনই দাবি করেছেন কমলনাথ।

দিগ্বিজয় ভরসা দিয়েছিলেন
কমলনাথ জানিয়েছেন বিজেিপর সঙ্গে মিলে জ্যোতিরাদিত্য যে সরকার ফেলার চক্রান্ত করছে সেটা জেনেও দিগ্বিজয়ের ভরসার উপর আস্থা রেখেছিলেন। তাতেই ভুল হয়েছে। সরকার পড়ে যাবে যাবে একথা মানতে চাননি দিগ্বিজয়। তিনি ভরসা দিয়েছিলেন এখনও কিছু কংগ্রেস বিধায়ক তাঁদের পাশে আছে। যাঁদের জোরেই সংখ্যাধিক্য ঘটবে। তাই শেষ চেষ্টা করতে কর্নাটকে পর্যন্ত ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রচেষ্টা বিফলে গিয়েছে।

লকডাউনে বিপুল ক্ষতি
লকডাউনে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে মধ্য প্রদেশের চাষীদের। জমিতেই নষ্ট করতে হচ্ছে ফসল। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। যার ফল ভোগ করতে হবে মোদী সরকারকে এমনই অভিযোগ করেছেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications