২০১৯-এর মহড়ায় কংগ্রেস জয়ের দোরগোড়ায়, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে
বুথ ফেরত সমীক্ষা স্পষ্ট করেছিল কংগ্রেসের উত্থান। সেই ধারা বজায় রেখেই মধ্যপ্রদেশে ১৫ বছর ক্ষমতায় ফেরার পথে এগিয়ে গিয়েছে কংগ্রেস। এখন কে হবেন মুখ্যমন্ত্রী?
বুথ ফেরত সমীক্ষা স্পষ্ট করেছিল কংগ্রেসের উত্থান। সেই ধারা বজায় রেখেই মধ্যপ্রদেশে ১৫ বছর ক্ষমতায় ফেরার পথে এগিয়ে গিয়েছে কংগ্রেস। এখন কে হবেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্ন উঠে পড়েছে। চলছে রুদ্ধদ্বার বৈঠক। ভোটের ফলাফল প্রকাশের আগের রাতে থেকেই স্পষ্ট মধ্যপ্রদেশের তখত ঢলে পড়েছে কমলনাথের দিকে। প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিশাল পোস্টারেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল।

মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয় শেষ হাসি
বুথ ফেরত সমীক্ষা থেকেই স্পষ্ট ছিল মধ্যপ্রদেশে কংগ্রেস আসতে চলেছে। এদিন ফল প্রকাশ হতেই কংগ্রেস এগিয়ে যেতে থাকে। তবে এই রাজ্যে শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কখনও কংগ্রেস, কখনও বিজেপি এগিয়েছে। তবে কংগ্রেসের উত্থান যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে কংগ্রেস বহু আসন ছিনিয়ে নিয়েছে।
|
কে মুখ্যমন্ত্রী, পোস্টারে ইঙ্গিত
ভোপালে কংগ্রেসের কার্যালয়ের সামনে পড়েছে কমলনাথের নামে বিরাট পোস্টার পড়ে ভোটের ফল প্রকাশের আগেই। সেই পোস্টারে লেখা- কমলনাথের নেতৃত্বে কংগ্রেস সরকারকে উষ্ণ অভিনন্দন। এই পোস্টারই ইঙ্গিত করছে, কংগ্রেস কতটা প্রত্যয়ী মধ্যপ্রদেশের ক্ষমতায় ফেরার ব্যাপারে। সেইসঙ্গে এই পোস্টার ইঙ্গিত করছে কংগ্রেসের মুখও।

মধ্যপ্রদেশে ‘ছন্নছাড়া’ কংগ্রেসে একতা
মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী, এটা লাখ টাকার মতোই প্রশ্ন। কারণ কংগ্রেসের তরুণ মুখ এই রাজ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁকে একাংশ মুখ্যমন্ত্রীর প্রজেক্টও করেছিল। সেইসঙ্গে ছিলেন প্রবীণ নেতা কমলনাথ ও দিগ্বিজয় সিং। এঁদের মধ্যে যে বিরোধ ছিল, তা মিটিয়ে রাহুল গান্ধী সবাইকে এক জায়গায় এনেছেন।

কংগ্রেসের মুখ, কমলনাথই এগিয়ে
এবার কংগ্রেস যে কমলনাথকেই মুখ করতে চাইছে, তা ওই পোস্টারে ইঙ্গিত করলেও, কংগ্রেস সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমেই নেতা স্থির করতে চাইছে। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর রুদ্ধদ্বার বৈঠক থেকেই কংগ্রেস সিদ্ধান্তে উপনীত হতে চাইছে। রাহুলের নির্দেশেই সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চলছে।

মধ্যপ্রদেশের ফল কোন দিকে
শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। কংগ্রেস ১১৬টি আসনে, বিজেপি ১০৪টি আসনে, বিএসপি ৪ ও অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে রয়েছে। যদিও বারেবারেই তা পরিবর্তন হচ্ছে।












Click it and Unblock the Notifications