প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জবাব! এবার গো-রক্ষকের ভূমিকায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী

কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং নিজেই টুইটে ভোপাল-ইন্ডোর জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা গরুদের ছবি পোস্ট করেছিলেন।

কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং নিজেই টুইটে ভোপাল-ইন্ডোর জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা গরুদের ছবি পোস্ট করেছিলেন। জাতীয় সড়কে অনেক দুর্ঘটনার জন্য এই গরুগুলি দায়ী বলেও মন্তব্য করেছিলেন তিনি। এরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি জানিয়েছেন, আগামী ২০২০ সালের মধ্যে রাজ্য সরকার প্রায় ৩ হাজার গো-শালা তৈরির পরিকল্পনা নিয়েছে এইসব গরুগুলির জন্য।

দিগ্বিজয়ের টুইটে রাস্তায় গরুর ছবি

ভোপাল-ইন্ডোর জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা গরুদের ছবি পোস্ট করেছিলেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। এই গরুগুলি বিভিন্ন দুর্ঘটনার জন্য দায়ী বলেও অভিযোগ করেছিলেন তিনি।

জবাব কমলনাথের

জবাব কমলনাথের

রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ দিগ্বিজয় সিংকে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২০২০ সালের মধ্যে রাজ্য সরকার প্রায় ৩ হাজার গো-শালা তৈরির পরিকল্পনা নিয়েছে। তবে তিনি দিগ্বিজয়ের টুইটের প্রশংসাও করেছেন। রাস্তায় ঘুরে বেড়ানো গরুদের নিয়ে কমলনাথ বলেছেন, দিগ্বিজয়জি আপনি ভোপাল-ইন্ডোর জাতীয় সড়কে বসে থাকা গরুদের নিয়ে প্রশ্ন তুলেছেন। কমলনাথ জানিয়েছেন, তিনি তাঁর অফিসারদের বলেছেন, মেইন রাস্তায় থাকা গরুদের নিয়ে পরিকল্পনা তৈরি করতে। ইতিমধ্যেই রাজ্যে ১০০০ গোশালা তৈরির কাজ চলছে। আগামী বছরের মধ্যে রাজ্যে ৩০০০ গোশালা তৈরি হয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

'গরু রাজনীতির জন্য নয়'

'গরু রাজনীতির জন্য নয়'

মুখ্যমন্ত্রী বলেছেন, এইসব গোশালা তৈরি হয়ে যাওয়ার পর রাস্তায় বসে থাকা গরুর সংখ্যা কমে যাবে। তিনি আরও বলেছেন, সরকার চাইছে, শহরগুলিকে রাস্তায় ঘুরতে থাকা পশু মুক্ত করতে। কমলনাথ বলেছেন, গরু বিশ্বাসের প্রতীক। রাজনীতির নয়। তাঁরা এমন কাজ করতে চাইছেন, যা কিনা রাজ্যে বছরের পর বছর ধরে গরু রক্ষার জন্য করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+