সংকটে কমলনাথ সরকার, কর্নাটকের পথে চার কংগ্রেস বিধায়ক, পদত্যাগের সম্ভাবনা
সংকটে কমলনাথ সরকার, কর্নাটকের পথে চার কংগ্রেস বিধায়ক, পদত্যাগের সম্ভাবনা
সংকট বাড়ছে মধ্যপ্রদেশে। কমলনাথের প্রতি কংগ্রেস বিধায়কদের অসন্তোষ তীব্রতর হচ্ছে। আরও চার কংগ্রেস বিধায়ক কর্নাটকের পথে পাড়ি দিয়েছেন। সূত্রের খবর তাঁরা পদত্যাগ করতে পারেন। ৮ কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরুতে রয়েছে। এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে মধ্য প্রদেশে।

সংকটে কমলনাথ সরকার
সরকার গঠনের পর থেকে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ফেলে দেওয়ার প্রবল চেষ্টা চালিয়েছে বিজেপি। আবার নতুন করে সংকট তৈরি হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে মতানৈক্য প্রকাশ্য আসার পর েথকেই কংগ্রেসের শক্তিশালী গড়ে সিঁধ কাটার চেষ্টা চালিয়ে গিয়েছে বিজেপি। তলে তলে দল ভাঙানোর চক্রান্ত চলেছে। কমলনাথ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে ৮ জন কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরুর একটি হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে।
আরও চার কংগ্রেস বিধায়ক কর্নাটকের পথে বাড়ি দিয়েছেন বসে সূত্রের খবর। দিগ্বিজয় সিং দাবি করেছেন ১০ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন বেঙ্গালুরুর হোটেলে।

গড় বাঁচাতে মরিয়া কংগ্রেস
গতকাল রাতেই দলের দুই বিধায়ক জিতু পাটওয়ারি এবং জয়বর্ধন সিংকে নিয়ে গুরুগ্রামে একটি রিসর্ট থেকে বেরোতে দেখা যায়। তার পরেই বিজেপি যে দল ভাঙানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। সূত্রের খবর ১৪ জন কংগ্রেস বিধায়ক প্রবলভাবে অসন্তুষ্ট কমলনাথের প্রতি। এদিকে জিতু তিওয়ারি অভিযোগ করেছিলেন দিগ্বিজয় সিং কমলনাথ সরকার ফেলার ষড়যন্ত্র করছেন। দিগ্বিজয় সিং আবার পাল্টা অভিযোগ করেছিলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহ্বান এবং নরোত্তম মিশ্র ২৫ থেকে ২৩ কোটি টাকার প্রলোভন দিয়ে কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা চালাচ্ছে। কমলনাথ সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে।

বিজেপির চক্রান্ত
বিজেপি প্রথম থেকেই কমলনাথ সরকার ফেলার চেষ্টা চালাচ্ছে। এর আগেও মধ্য প্রদেশে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার চেষ্টা করেছিল বিজেপি। ২৩০ আসনের মধ্য প্রদেশ বিধানসভায় ১১৪টি আসন রয়েছে কংগ্রেসের। আর বিজেপির রয়েছে ১০৭টি আসন। চার নির্দল বিধায়ক, দুই বিএসপি বিধায়ক এবং এক এসপি বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ে কংগ্রেস। ১১৬টি আসন পেলে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া যাবে। বর্তমানে দুটি আসন খালি রয়েছে। এই সুযোগটিই কাজে লাগােত চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications