মুম্বইয়ে কমলা মিলস অগ্নিকাণ্ডে ২ পাব ম্যানেজার গ্রেফতার, কড়া ব্যবস্থা ১০০ পুরকর্মীর বিরুদ্ধে
মুম্বইয়ে কমলা মিলস অগ্নিকাণ্ডের ঘটনায় পাবের ২ ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ।
মুম্বইয়ে কমলা মিলস অগ্নিকাণ্ডের ঘটনায় পাবের ২ ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার এখানকার এক বিল্ডিংয়ে আগুন লেগে ১৪ জন প্রয়াত হন। সেই ঘটনায় বৃহন্মুম্বই পুরসভার ১০০জন পুরকর্মী ও আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই অভিযুক্তের নাম হীতেশ সাংভী ও জিগর সাংভী। এদের সঙ্গে পাবের মালিক অভিজিৎ মানকা ও অন্যদেরও একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
এর আগেও বেশ কেয়কজনকে কমলা মিলস অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া শতাধিক পুরকর্মা ও অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি পুরসভার তরফে অফিসারদের কাছে কড়া নির্দেশ গিয়েছে শহরের সমস্ত রেস্তরাঁ ও বারের সুরক্ষা ব্যবস্থা সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য। সুরক্ষা ব্যবস্থা সঠিক না থাকার পরও কিছু রেস্তরাঁ ও বারের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা না নিয়ে চেপে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুরসভার তরফে বলা হয়েছে, সমস্ত অফিসার ও ইঞ্জিনিয়ারদের কাজ খতিয়ে দেখা হবে। কোথায় কে কতবছর কাজ করে কী গোলমাল করেছেন তার হিসাব তৈরি হবে। কমলা মিলসে দুর্ঘটনার ঘটনায় ১৪ জনের মধ্যে ১১জন মহিলা ছিলেন। তার মধ্যে একজন ২৯ বছরের যুবতী ছিলেন যিনি জন্মদিন পালন করতে এসেছিলেন। সকলেই দমবন্ধ হয়ে মারা যান।












Click it and Unblock the Notifications