Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মধ্যপ্রদেশেও কি দেখা যাবে কর্ণাটকের ছবি! কমল নাথও গড়ছেন মোদী বিরোধী মঞ্চ

১৫ বছর পর ‘হৃদয়পুরে’র রাশ এসেছে কংগ্রেসের হাতে। এখন মধ্যপ্রদেশের এই পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী কমল নাথের শপথগ্রহণ অনুষ্ঠানকে আক্ষরিক অর্থেই মহাজাটের মঞ্চ তৈরির তোড়জোড় শুরু করেছে কংগ্রেস।

১৫ বছর পর মধ্যপ্রদেশের ক্ষমতা বদল হয়েছে। 'হৃদয়পুরে'র রাশ এসেছে কংগ্রেসের হাতে। এখন মধ্যপ্রদেশের এই পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী কমল নাথের শপথগ্রহণ অনুষ্ঠানকে আক্ষরিক অর্থেই মহাজাটের মঞ্চ তৈরির তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। অভিজ্ঞ কমল নাথ নিজে দায়িত্ব নিয়েছেন শপথগ্রহণ অনুষ্ঠানকে বিজেপি বিরোধী মঞ্চ হিসেবে তৈরি করতে।

শপথগ্রহণের অনুষ্ঠানে ঐক্যের মঞ্চ

শপথগ্রহণের অনুষ্ঠানে ঐক্যের মঞ্চ

দীর্ঘ টালবাহানার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের নামে সিলমোহর পড়েছে। সোমবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই হিসেবে সেজে উঠতে শুরু করেছে শপথ গ্রহণ মঞ্চ। একে একে আমন্ত্রিতের তালিকায় উঠে আসছে হেভিওয়েট নাম। কর্ণাটকে কুমারস্বামীর শপথ গ্রহণ মঞ্চের রূপ দেওয়ার চেষ্টা চলছে মধ্যপ্রদেশেও।

মায়াবতী-অখিলেশকে ফোন

মায়াবতী-অখিলেশকে ফোন

কমল নাথ নিজে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করছেন তাবড় নেতাদের। মায়াবতী ও অখিলেশ মধ্যপ্রদেশ কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সর্বাগ্রে কমল নাথ ফোন করেছেন মায়াবতী ও অখিলেশকে। মায়াবতী ও অখিলেশ উভয়েই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েও দিয়েছেন।

মমতাকেও আমন্ত্রণ কমল নাথের

মমতাকেও আমন্ত্রণ কমল নাথের

কমল নাথ এরপর ফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু ব্যক্তিগত কাজ থাকায় তা ছেড়ে যাওয়ার উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজে না যেতে পারলেও কমল নাথের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবেন। মোট কথা, শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যাতে জাতীয়স্তরে বিরোধী-জোটের ঐক্যের ছবি স্পষ্ট হয়ে ওঠে, তা দেখতে চাইছেন প্রত্যেকেই।

২০১৯-এর লক্ষ্যে মোদী বিরোধী ঐক্যের বার্তা

২০১৯-এর লক্ষ্যে মোদী বিরোধী ঐক্যের বার্তা

মধ্যপ্রদেশ-সহ গো-বলয়ের তিন রাজ্যে মানুষ আস্থা রেখেছে বিজেপি বিরোধী শক্তিতে। তিন রাজ্যেই কংগ্রেসের জয়কে গণতন্ত্রের জয়, বিজেপি বিরোধীদের জয় বলে মনে করছেন বিজেপি-বিরোধী সমস্ত দলের নেতা-নেত্রীরা। এই অবস্থায় মোদী বিরোধী অন্য নেতারাও কমল নাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ২০১৯-এর আগে মোদী ও বিজেপিকে বিরোধী ঐক্যের বার্তা দিতে বদ্ধপরিকর।

কর্ণাটকের মতোই মঞ্চ সজ্জার চেষ্টা

কর্ণাটকের মতোই মঞ্চ সজ্জার চেষ্টা

সেইমতো বিরোধী নেতা-নেত্রীদের আমন্ত্রণ পর্ব চলছে। শারদ পাওয়ার থেকে শুরু করে শরদ যাদব, দেবেগৌড়া থেকে ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, কুমারস্বামী থেকে তেজস্বী যাদব, সীতরাম ইয়েচুরি থেকে বিজয়ন-সহ অন্যদের উপস্থিতি ঘটে কি না, আদৌ কুমারস্বামীর শপথগ্রহণের মঞ্চের মতো বিরোধী মঞ্চ হয়ে ওঠে কি না, তা জানতে অপেক্ষা আর ৭২ ঘণ্টার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+