ফ্লোর টেস্টের আগেই মধ্যপ্রদেশে হার স্বীকার কংগ্রেসের! পদত্যাগ করলেন কমলনাথ

ফ্লোর টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। তবে এই চিত্রটা ছিল বৃহস্পতিবারের সুপ্রিম শুনানির আগ পর্যন্ত। তবে সুপ্রিমকোর্টের নির্দেশে আস্থা ভোটের দিনক্ষণ নিশ্চিত হতেই চিত্রটা পাল্টাতে থাকে। পাশাপাশি বিক্ষুব্ধ বিধায়কদের প্রসঙ্গে সুপ্রিমকোর্ট ও কর্নাটক হাইকোর্টে জোড়া ধাক্কা খায় কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন কমলনাথের

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন কমলনাথের

সুপ্রিমকোর্টের নির্দেশে আজ আস্থা ভোট হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ বিধানয়ভায়। তবে এর আগেই ফ্লোর টেস্টে হার নিশ্চিত জেনে বিজেপিকে তোপ দাগেন কমলনাথ। এরপর তিনি পদত্যাগ করে বলেন, ' রাজনৈতিক হিসাবের খেলায় তিনি কোনও দিনই লিপ্ত ছিলেন না।'

মুখ খুলেছিলেন দিগ্বিজয় সিং

মুখ খুলেছিলেন দিগ্বিজয় সিং

অবশ্য এর আগেই কমলনাথের সরকারের পতনের কথা স্বীকার করে মুখ খুলেছিলেন দিগ্বিজয় সিং। এদিন কংগ্রেসের বিধানসভার স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা গ্রহণ করতেই সাংবাদিকদের কাছে কোনও রাগ না করেই এদিন দিগ্বিজয় বলেন, 'এই আস্থা ভোটে কমলনাথের সরকার জিতবে না। তাঁর কাছে সংখ্যা নেই।'

বিজেপি টাকার খেলায় মেতেছে!

বিজেপি টাকার খেলায় মেতেছে!

এরপর বিজেপিকে তোপ দেগে দিগ্বিজয় সিং বলেন, 'এটা টাকার খেলা। কী ভাবে এক সংখ্যাগরিষ্ঠ সরকার সংখ্যালঘু হয়ে গেল তা সবাই দেখেছে।' এর আগেও বিধায়ক কেনা বেচার অভিযোগে বিজেপিকে বিদ্ধ করেছিলেন দিগ্বিজয় সিং।

ফ্যাক্টর বিক্ষুব্ধ বিধায়ক

ফ্যাক্টর বিক্ষুব্ধ বিধায়ক

বুধবার সকালে বেঙ্গালুরুর রামাদা হোটেলের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আর এর জেরেই প্রতিরোধমূলকভাবে দিগ্বিজয়কে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। এরপর ছাড়া পেয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কর্নাটক হাইকোর্টে এক আবেদন করেছিলেন দিগ্বিজয়। তবে সেই আবেদন নাকচ করে দেয় হাইকোর্ট। এর জেরে কগ্রেসের শেষ আশাও প্রায় মিলিয়ে যায়। আর এই পরিস্থিতিতে আত্মসমর্পণই করল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+