জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে মুখ খুললেন কমলনাথ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে মুখ খুললেন কমলনাথ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেসে যোগদান নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে কমলনাথ বলেছেন, জ্যোতিরাদিত্যকে মুখ্যমন্ত্রী করা তাঁর হাতে ছিল না। তবে জ্যোতিরাদিত্যর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত তাঁকে চমকে দিয়েছে। তিনি কখনও ভাবেনই এমন সিদ্ধান্ত নিতে পারেন জ্যোতিরাদিত্য।

জ্যোতিরাদিত্য প্রসঙ্গে কমলনাথ

জ্যোতিরাদিত্য প্রসঙ্গে কমলনাথ

হোলির দিন কংগ্রেস ছাড়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন গোয়ালিয়রের মহারাজা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। জ্যোতিরাদিত্যর এই সিদ্ধান্ত চমকে দিয়েছে তাবর কংগ্রেস নেতাকে। চমকে গিয়েছেন কমলনাথও। তিনি জানিয়েছেন জ্যোতিরাদিত্য যে বিজেপিতে যোগ দেবেন তা আশা করেননি। যে পদ নিয়ে এত ক্ষোভ সেই মুখ্যমন্ত্রী পদে জ্যোতিরাদিত্য না বসানোর সিদ্ধান্ত তাঁর ছিল না বলে জানিয়েছেন কমলনাথ।

বিক্ষুব্ধদের সঙ্গে যোগাযোগ রয়েছে

বিক্ষুব্ধদের সঙ্গে যোগাযোগ রয়েছে

কমলনাথ দাবি করেছেন বিক্ষুব্ধ বিধায়করা গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই ২২ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরুতে রিসর্টে রয়েছেন। তাঁরা ইতিমধ্যেই তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। কয়েকদিন আগেই তাঁরা জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াই তাঁদের নেতা। তবে বিজেপিতে যোগদান নিয়ে এখনই তাঁরা কিছু জানাননি।

আস্থা ভোট দাবি বিজেপির

আস্থা ভোট দাবি বিজেপির

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পকেই আস্থাভোট দাবি করে বিজেপি। সেই মত আস্থাভোটের আয়োজন করা হলেও করোনা ভাইরাসের কারণ দেখিয়ে ২৬ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয় বিধানসভা। তারপরেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সুপ্রিম কোর্টে কমলনাথ সরকার জানিয়েছে ২২ বিদ্রোহী বিধায়ক ছাড়া আস্থাভোট সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+