কংগ্রেসের সঙ্গে পর্যাপ্ত সংখ্যা রয়েছে, ৯২ জনকে সঙ্ঘবদ্ধ রেখেই লড়াই জারি কমলনাথের

মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক পদত্যাগ করেছেন। ফলে তীব্র সঙ্কটে মধ্যপ্রদেশে সরকার। এই অবস্থায় কংগ্রেস ভেঙে না পড়ে সম্বলিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক পদত্যাগ করেছেন। ফলে তীব্র সঙ্কটে মধ্যপ্রদেশে সরকার। এই অবস্থায় কংগ্রেস ভেঙে না পড়ে সম্বলিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী কমল নাথের বাড়িতে বৈঠকের পর ৯২ জন বিধায়ককে সরানো হচ্ছে জয়পুরে। আস্থা ভোট না হওয়া পর্যন্ত তাঁদের একত্রিত রাখার চেষ্টা করা হচ্ছে।

বিজেপির সাবধানী পদক্ষেপ

বিজেপির সাবধানী পদক্ষেপ

অন্যদিকে পাল্টা আঘাত থেকে বাঁচতে অতি সাবধানতা অবলম্বন করেছে গেরুয়া শিবিরও। রাতারাতি বিজেপি বিধাকদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। বিজেপি বিধাকদের সঙ্গে রয়েছে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পর্যন্ত। পরে আবার দিল্লি থেকে সরিয়ে তাঁদের গুরুগ্রামে নিয়ে যাওয়া হয়।

ঘূঁটি সাজাচ্ছেন কমল নাথ

ঘূঁটি সাজাচ্ছেন কমল নাথ

জ্যোতিরাদিত্যের সঙ্গে ২২ জন বিধায়ক পদত্যাগ করার পর বাকি ৯২ জনকে নিয়ে একত্রিত লড়াই করার ঘূঁটি সাজাচ্ছেন কমল নাথ। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সংখ্যা রয়েছে। সরকার পড়বে না। অপেক্ষা করুন সঠিক সময়েই সব দেখতে পাবেন। তবে তার আগে তিনিও ভাঙন রুখতে চাইছেন।

কংগ্রেসের পাল্টা চাল

কংগ্রেসের পাল্টা চাল

মঙ্গলবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মোদী-অমিতের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গেই ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশ বিধানসভা থেকে। এর ফলেই মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের পতনের পথ প্রশস্থ হয়। তবে কংগ্রেস পদত্যাগী বিধায়কদের মান ভাঙাতে তৎপর হয়েছেন কমলনাথ। কংগ্রেস বিধায়ক শোভা ওঝার বলেন, আমাদের সংখ্যা কম নেই। বিজেপি বিধায়করাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

কংগ্রেস বিধায়কদের দাবিতে জল্পনা

কংগ্রেস বিধায়কদের দাবিতে জল্পনা

কিন্তু কমলনাথের মতো কংগ্রেস বিধায়কদের অনেকেই দাবি করেন, মধ্যপ্রদেশে সরকার পড়বে না। কমলনাথ সরকার টিকিয়ে রাখতে সক্ষম হবেন। তাই ৯২ জন বিধায়ককে সঙ্ঘবদ্ধ রেখে তাঁরা পাল্টা লড়াইয়ের পথ তৈরি করতে চাইছেন। তবে দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিংয়ের দাবি, পরিস্থিতি যা কংগ্রসকে হয়তো বিরোধী আসনে বসতে হতে পারে। কিন্তু লড়াইয়ের পথ থেকে তারা সরে আসবে না।

বিজেপির পাল্টা দাবি

বিজেপির পাল্টা দাবি

বিজেপি নেতা ভূপেন্দ্র সিংয়ের পাল্টা সম্প্রতি দাবি করেছেন, ২২ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন, আর ৮ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁরা যে কোনও সময়ে পদত্যাগ করবেন। অতএব কংগ্রেসের সরকার বাঁচানোর কোনও পথ নেই। আরও একটি রাজ্য বিজেপির দখলে আসা স্রেফ সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+