এনপিআর নিয়ে কড়া সিদ্ধান্ত মধ্যপ্রদেশে, ঘোষণা মুখ্যমন্ত্রী কমলনাথের

এনপিআর নিয়ে কড়া সিদ্ধান্ত মধ্যপ্রদেশে, ঘোষণা মুখ্যমন্ত্রী কমলনাথের

এনপিআর হবে না মধ্য প্রদেশে। ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ। এই নিয়ে তৃতীয় কোনও রাজ্য এনপিআরে আপত্তি জানাল। এর আগে পশ্চিমবঙ্গ এবং কেরল এনপিআর না করার কথা ঘোষণা করেছে। কংগ্রেস শাসিত রাজ্য গুলির মধ্যে মধ্য প্রদেশই প্রথম এনপিআর না করার কথা ঘোষণা করল।

এনরিআর হবে না মধ্য প্রদেশে

এনরিআর হবে না মধ্য প্রদেশে

এনপিআর নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কংগ্রেস শাসিত মধ্য প্রদেশও। মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যে এনপিআর না করার কথা ঘোষণা করেছেন। ২০১৯ সালের ৯ িডসেম্বর এনপিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। তারপরেই এনপিআর হবে কিনা এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল মধ্য প্রদেশের বাসিন্দাদের মধ্যে। সেই বিভ্রান্তি কাটাতেই মুখ্যমন্ত্রী কমলনাথ ঘোষণা করেন রাজ্যে কোনও রকম এনপিআর হবে না।

এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এনপিআর

এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এনপিআর

মোদী সরকারের ঘোষণা মতো জনগণনা শুরু আগেই শেষ করতে হবে এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার। ১ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে এনপিআর তথ্য সংগ্রহ করার কথা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেেশ চলবে এই প্রক্রিয়া। এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই প্রক্রিয়ার জন্য কোনও কাগজ দেখাতে হবে না বলেও জানিয়েছে মন্ত্রক।

এপিআর আর সিএএ-র বিরোধিতায় প্রচার

এপিআর আর সিএএ-র বিরোধিতায় প্রচার

এনপিআর এবং সিএএ-র বিরোধিতায় মধ্যপ্রদেশে প্রচার জানানোর আবেদন জানিয়েছেন ভোপাল সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক আরিফ মাসুদ। তিনি প্রথম এনপিআরের বিজ্ঞপ্তি জারি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই মুখ্যমন্ত্রী কমলনাথ বিবৃতি জারি করে জানান রাজ্যে কোনও এনপিআর এবং সিএএ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+