দলীয় প্রতীক 'টর্চ'ই ভোট প্রচারের মাঝে ছুঁড়ে ফেললেন কমল হাসান, নেপথ্যে কোন কারণ
দলীয় প্রতীক 'টর্চ'ই ভোট প্রচারের মাঝে ছুঁড়ে ফেললেন কমল হাসান, নেপথ্যে কোন কারণ
তামিলভূমে মাক্কাল নিধি মাইয়াম দলের নেতা কমল হাসান ফের একবার খবরে। প্রসঙ্গত, কমল হাসানের দলের প্রতীক টর্চ। সেই টর্চ তিনি এদিন রোড শোতে বেরিয়ে হাত ছেড়ে ছুঁড়ে ফেলে দেন। আর এই ঘটনার ভিডিও ক্রমাগত ভাইরাল হতে শুরু করে।

অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে ভারতীয় চলচ্চিত্রে এমন 'কুল লুক' অভিনেতা তথা নেতা কেন এমন ঘটনা ঘটালেন? ওয়াকিবহাল মহলের মতে, কমল হাসান রাগের জেরে এমনভাবে টর্চ হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন এদিনের রোড শোতে। যেখানে পার্টির দলীয় প্রতীকই হল টর্চ সেখানে পার্টির প্রতিষ্ঠাতা এমন ঘটনা ঘটানোয় রীতিমতো তোলপাড় তামিলভূম। ভিডিওতো দেখা যায়, রোড শোতে মাইক্রোফোন ঠিক মতো কাজ করছে না দেখে তিনি বেজায় চোটে যান। আর তারপরই কমল হাতে ধরে থাকা টর্চটিকে ছুঁড়ে ফেলে দেন।
প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসকে একহাত নিয়েছেন কমল। তিনি ২০২১ নির্বাচনে কোয়েম্বাট্যুর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। এই কেন্দ্রে ২০১৬ সালের তামিল বিধানসভা ভোটে জয়লাভ করে এআইএডিএমকে।
প্রসঙ্গত, তামিল বিধানসভা নির্বাচনে এইবারই প্রথম ভোটে নামছেন কমল হাসান লড়ছেন। তাঁর ৩ বছর বয়সী দল মাক্কাল নিধি মাইয়াম এবারই প্রথম তামিলরাজ্যে ভোট যুদ্ধে পদার্পণ করছে। আর সেই ঘটনা ঘিরে তামিলভূমে রীতিমতো পারদ চড়ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications